রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

পবায় এ.আর পলিমার প্রাইভেট লিমিটেড’র উদ্বোধন

  • প্রকাশ সময় সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫৫৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের দেলুয়াবাড়ি এলাকায় সোমবার এ.আর পলিমার প্রাইভেট লিমিটেড নামে একটি ইন্ডাট্রিজ এর উদ্বোধন করা হয়। রাজশাহীর পবা-মোহনপুরের সংসদ সদস্য আয়েন উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এই ইন্ডাট্রিজ করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, চাকরীর পিছনে সময় নষ্ট না করে উদ্যেক্তা হতে হবে। চাকরী করে এই যুগে পরিবার পরিজন নিয়ে সততার সাথে চলা অত্যন্ত কষ্টকর। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষুদ্র উদ্যোক্তা তৈরী করতে সহজ শর্তে ঋনের ব্যবস্থা করে দিয়েছেন।

তিনি আরো বলেন, একজন ব্যক্তি একটি প্রতিষ্ঠান করলে সেখানে অনেক লোকের কর্মসংস্থান হয়। সেইসাথে এলাকার পরিচিতি পারে। যেমন দেলুয়াবাড়ি গ্রাম পবার দামকুড়া ইউনিয়নের প্রত্যন্ত একটি গ্রাম। কতজন মানুষ এই গ্রাম চেনেন? যখন এই ইন্ডাট্রিজ বড় হবে, এখানকার গ্রামের নাম সবাই জানবে এবং এখানে আসবে। তিনি আরো বলেন, ইন্ডাট্রিজ যেমন উপকার করে, তেমনি মানবদেহের জন্য কিছু অপকারও করে। সেজন্য পরিবেশ দূষন থেকে সতর্ক থাকার আহবান জানান তিনি। বক্তব্য শেষে ইন্ডাট্রিজ এর সাফল্য ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া ও মোনজাত করা হয়। সব শেষে সংসদ সদস্য পুরো ইন্ডাট্রিজ পরির্দশন করেন।

দামকুড়া ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী, পবা উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তোফিক, দামকুরাড়া ইউনিয়ন যুবলীগ সভাপতি শাহিন আক্তার লিটন, ইন্ডাট্রিজ এর পার্টনার আমির মির্জাসহ অন্যান্য পার্টনার, শ্রমিক, কর্মকর্তা-কর্মচারী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin