শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

পবায় ওয়ার্ল্ড ভিশন’র সবজি বীজ বিতরণ

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ৩২৯ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পবা এপি’র আয়োজনে হতদরিদ্র্য পরিবারের মাঝে সবজি বীজ বিতরণ করা হয়। বৃহস্পতিবার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পবা এপি হলরুমে ইউপিজি গ্রেজুয়েশন প্রোগ্রামের আওতায় সাত ধরনের সবজি বীজ বিতরণ করা হয়। এসব বীজের মধ্যে ছিল মিষ্টি কুমড়া, লাউ, পুইশাক, লালশাক, পালংশাক, কলমি শাক ও বেগুন। পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ ও অতিরিক্ত উৎপাদন ও বিক্রির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন আনয়নের লক্ষ্যে এই বীজ বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তন্ময় কুমার সরকার। উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পবা এপির প্রোগ্রাম অফিসার রতন কুমার ভৌমিক এবং প্রোগ্রাম অফিসার ডেভিড বাসকে।

প্রধান অতিথি সকল উপকারভোগীদের পতিত জমি ফেলে না রেখে সেখানে বিভিন্ন সবজি বপনের নিমিত্তে উৎসাহিত করেন। পাশাপাশি কিভাবে সবজি বীজ বপন করতে হবে সে বিষয়েও দিক নির্দেশনা প্রদান করেন। বক্তব্য শেষে ৩৫০ জন হতদরিদ্র্য পরিবারের মাঝে এ সকল বীজ বিতরণ করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin