মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

পবায় কোভিড-১৯ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশ সময় সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ৫৫১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবায় কোভিড-১৯ প্রতিরোধ, ঝুকি নিরুপণ যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং টিকা-বার্তা যোগাযোগ জোরদার করণ কর্মসূচির আওতায় স্বাস্থ্য বিভাগসহ সরকারের সংশ্লিষ্ট বিভাগ সমূহের সাথে এ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়। সোমবার পবা উপজেলা কৃষি অফিস হলরুমে আন্তর্জাতিক দাতা সংস্থা ইউনিসেফ এর সহযোগিতায় দি হাঙ্গার প্রজেক্ট এর বাস্তবায়নে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম, সমাজসেবা অফিসার ইমাম হাসান শামীম, মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা, সাংবাদিক নাজমুল হক ও দি হাঙ্গার প্রজেক্টের প্রশিক্ষণ কর্মকর্তা সুখময় পাল।

রায়হান আলী জুয়েল এর সঞ্চালনায় কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ইউনিসেফ এর জেলা সম্বনয়কারী রাসেল আহমেদ ছোটন। এসময় উপস্থিত ছিলেন বস্তি উন্নয়ন সংস্থার পরিচালক হাসিনুর রহমান, সাংবাদিক সোহেল মাহবুব, ইউসুফ চৌধুরী, সরকার দুলাল মাহবুব, নারীনেত্রী রহিমা বেগম, বড়গাছী ইউপি সদস্য মনিরা বেগম, কমিউনিটি লিডার, সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধি, সাংবাদিক, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দি হাঙ্গার প্রজেক্টের বিভিন্ন প্রতিনিধিবৃন্দ।

উল্লেখ্য অত্র কর্মসূচির আওতায় স্বাস্থ্য বিভাগসহ সরকারের সংশ্লিষ্ট বিভাগ সমূহের সাথে টিকা গ্রহণে উদ্বুদ্ধকরণ, নিজ নিজ অবস্থান থেকে কোভিড-১৯ প্রতিরোধকল্পে জনসচেতনতা সৃষ্টি করার পাশাপাশি ৫ থেকে ১৭ বছরের শিশু শিক্ষার্থীদের কোভিড-১৯ এর ভ্যাক্সিন নেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin