রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

পবায় ছয় শিক্ষার্থী পেল বাহাত্তর হাজার টাকার শিক্ষা বৃত্তি

  • প্রকাশ সময় রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ৩৭৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পল্লী কর্ম সহায়ক ফাউন্ডশন (পিকেএসএফ) এর আর্থিক সহায়তায় রাজশাহীর পবা এলাকার দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বৃত্তি প্রদান করে বেসরকারী উন্নয়ন সংস্থা সচেতন সোসাইটি। রোববার পবার হুজুরীপাড়া ইউনিয়নের দারুশা নর্থ বেঙ্গল স্কুল এন্ড কলেজের হল রুমে এক অনুষ্ঠানের মাধ্যমে এই বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সচেতন সোসাইটি পবা এলাকার এলাকা ব্যবস্থাপক মামুন হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুজরীপাড়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সচেতন সোসাইটির উপপরিচালক এটিএম শাহরিয়ার ইসলাম।
সচেতন সোসাইটি দারুশা শাখার শাখা ব্যবস্থাপক মিরাজুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন পবা এলাকার বিভিন্ন শাখা ব্যবস্থাপক যেমন, ইব্রাহিম মন্ডল, সেলিনা খাতুন, আমিনুল ইসলাম ও আরিফ হোসেনসহ অত্র এলাকার গণ্যম্যান ব্যক্তিবগ, শিক্ষার্থী ও অভিভাবকগণ। অনুষ্ঠানের সার্বিকভাবে সহযোগিতায় ছিলেন সাইফুল ইসলাম, মখলেছুর রহমান, রকি কুমার ঘোষ, নান্টু শেখ ও শাহীন পারভেজ ।
প্রধান অতিথি বক্তব্য শেষে মোট ছয়জন শিক্ষার্থীর প্রতিজনকে ১২ হাজার টাকা করে মোট বাহাত্তর হাজার টাকার চেক প্রদান করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin