রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

পবায় মাহালী যুব সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৬৩৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবায় ক্ষুদ্র নৃগোষ্ঠির মাহালী সম্প্রদায়ে যুব সম্মেলনের উদ্বোধন করা হয়েছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি তুলে ধরা ও শিক্ষা ক্ষেত্রে আরো এগিয়ে যাবার জন্য মাহালী আদিবাসী যুব সংগঠনের উদ্যোগে ও এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর ইউথ এ্যাম্বাসিডরস ফর চেঞ্জ প্রকল্পের সহযোগিতায় বি দি চেঞ্জ মেকার এই প্রতিপাদ্য বিষয় নিয়ে গত বুধবার বিকেলে শুরু হয়। বৃহস্পতিবার এই যুব সম্মেলন উদ্বোধন করা হয়।

এই সম্মেলনের মূল উদ্দেশ্য হল, ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর যুব সম্প্রদায়কে একত্র হতে সহায়তা করা, তাদের একটি জাতীয় প্লাটফরম তৈরী করা, সামাজিক ইস্যুগুলো আলোচনা, মৌলিক অধিকার আদায় ও বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণের ধারণায় যুবকদের অংশগ্রহণ বৃদ্ধি করা এবং সুশীল সমাজের বিভিন্ন দলগুলোকে সংযুক্ত করা। এছাড়াও সামাজিক ইতিবাচক পরিবর্তন আনায়নে সাংস্কৃতিক গর্ব, আত্ম-মর্যাদা, এবং সামাজিক দায়বদ্ধতার মনোভাব তৈরী এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, মানবীয় অধিকার এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণে যুবকদেরকে উৎসাহিত করা।

সম্মেলনে ১৭ই মার্চ জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে সকাল ৮টায় শপথ বাক্য পাঠ, জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন এবং জন্মদিন উপলক্ষে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় । পরে এই সম্মেলনের উদ্বোধন করা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের প্রদেশপাল বিশপ জের্ভাস রোজারিও।

এসআইএল এর কান্ট্রি ডিরেক্টর কর্নেলিউশ টুডুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু, খ্রীষ্টজ্যোতি পালকীয় কেন্দ্রের পরিচালক ফাদার বাবলু কোড়াইয়া, ওয়াইএসি প্রজেক্ট লিডার- ইয়ুথ এ্যাম্বাস্যাডর ফর চেঞ্জ শান্তা মারীয়া ডি’ কস্তা এ্যাসিস্ট্যান্ট ও ফাদার ফবিয়ান মারান্ডি সহ অন্যান্য অতিথিবৃন্দ।

বিকেলে সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), জয়া মারিয়া পেরেরা। উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের প্রাণীবিদ্যা বিভাগের লেকচারার থিউটনিয়াস হেম্ব্রমসহ এসআইএল এর কর্মীবৃন্দ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin