রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

পবায় রাজস্ব বাজেটের আওতায় মাছের পোনা অবমুক্তকরণ

  • প্রকাশ সময় সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৯৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবায় ২০২২-২৩ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় উন্মুক্ত জলাশয় ও প্রাতিষ্ঠানিক পুকুর, বর্ষা প্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি ও অভ্যন্তরীণ জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়। সোমবার বেলা ১১ টায় উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের অভ্যন্তরে অবস্থিত পুকুরসহ উপজেলা ও সিটি এলাকার দশটি জলাশয়ে দেশীয় প্রজাতির বিভিন্ন পোনা মাছ অবমুক্তকরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার লসমি চাকমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আসাদুজ্জামান, উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম, বিআরডিবি কর্মকর্তা শামসুন্নাহার, উপজেলা সমাজসেবা অফিসার ইমাম হাসান শামীম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শিরিনা আক্তার, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার আকরাম উদ্দিন। এছাড়াও জনপ্রতিনিধি, সাংবাদিক, স্থানীয় মৎস্য সম্প্রসারণ প্রতিনিধি ও মৎস্য দপ্তরের কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য উপজেলার ২০২২-২৩ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় উপজেলা ও সিটি এলাকার ১০টি জলাশয়ে ৫শত ৫৮ কেজির অধিক দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে। জলাশয় গুলো বিনোদপুর ফল গবেষণা কেন্দ্র, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, রাজশাহী সুগার মিলস লিমিটেড, তেকাটাপাড়া গুচ্ছগ্রাম, আনসার ব্যাটেলিয়ান, উপজেলা পরিষদ, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, নিত্য সাহায্যকারীনি মা-মারীয়া, আন্ধার কোঠা কাথলিক চার্চ, দর্শনপাড়া ইউনিয়ন পরিষদ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin