রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

পবা উপজেলা ইউপি নির্বাচনে প্রার্থীদের আরএমপি কমিশনারের মতবিনিময় সভা

  • প্রকাশ সময় সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ৪১৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চলতি মাসের ২৮ তারিখ রাজশাহীর পবা উপজেলার সব কয়টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ সোমবার তৃতীয় ধাপের নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে করার লক্ষ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে মতবিনিময় করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। বেলা ১১ টায় আরএমপি সদরদপ্তরে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন আরএমপি পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।

সভায় বলেন, আগামী ২৮ নভেম্বর ২০২১ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ এর তৃতীয় ধাপ অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ৮ টা হতে বিরতিহীনভাবে বিকেল ৪ টা পর্যন্ত রাজশাহী মেট্রোপলিটন এলাকার আওতাধীন রাজপাড়া, চন্দ্রিমা, মতিহার, শাহমখদুম, এয়ারপোর্ট, পবা, কাশিয়াডাঙ্গা, কর্ণহার ও দামকুড়া থানার মোট ৬৮ টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ চলবে।

এই নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে করার লক্ষে ভোটকেন্দ্রসমূহে এবং মহানগরীর আইন শৃঙ্খলা রক্ষার্থে পোষাকে ও সাদা পোষাকে পুলিশ দায়িত্ব পালন করবে।

তিনি আরো বলেন, এই নির্বাচনে প্রতিটি সাধারণ ও গুরুত্বপূর্ন ভোটকেন্দ্রে পর্যাপ্ত পরিমাণ অফিসার ফোর্স নিয়োজিত থাকবে এবং নির্বাচন পূর্ববর্তী এবং নির্বাচন পরবর্তী সময়ে যে কোন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতির কথা উল্লেখ করেন।

৬৮ টি কেন্দ্রে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ১৭ টি মোবাইল টিম, ৫ টি স্ট্রাইকিং ফোর্স, ৫টি স্ট্যান্ডবাই টিম, ৬ টি চেকপোস্ট, নির্বাচন পূর্ববর্তী ও পরবর্তী ৭ টি মোবাইল পার্টি, ৪ টি প্রটেকশন পার্টি এবং ডিবি পুলিশসহ সিটিএসবির প্রায় ১১৫০ জন অফিসার ফোর্স রাখার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
এছাড়াও বিভিন্ন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলার জন্য রায়টগিয়ার সহ স্পেশাল রিজার্ভ , ওয়াটার ক্যানন, স্পীডবোট, কান্ট্রিবোট ও এপিসি প্রস্তুত রাখা হবে বলেও পুলিশ কমিশনার বলেন। এসময় চেয়ারমান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষে দাবী দাওয়াসহ বিভিন্ন পরমার্শ প্রদান করেন।

পুলিশ কমিশনার সকলের সহযোগীতায় একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠানের আশাবাদ ব্যক্ত করেন।

এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) রশীদুল হাসান পিপিএম ও উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) সাজিদ হোসেনসহ আরএমপি’র উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin