রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

পবা উপজেলা পরিষদের হাটবাজার ইজারার দরপত্র উন্মুক্ত

  • প্রকাশ সময় সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫৮৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলা পরিষদের হাটবাজার ইজারার দরপত্র উন্মুক্ত করা হয়েছে। পবা উপজেলা পরিষদ নির্বাহী কর্মকর্তার কার্যালয় ১২টি হাটের দরপত্র সোমবার দুপুর ১টার মধ্যে দরপত্র বক্সে দরপত্র ফেলার সময় ছিল। সময় শেষে বিকেল ৩ টা পর্যন্ত দরপত্র বক্সটি সিলগালা করে রাখা হয়। এরপর বিকেল ৩ টায় পবা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ এহসান উদ্দীন উপস্থিত থেকে সকল দরদাতার উপস্থিতিতে দরপত্র বক্স উন্মুক্ত করেন।

এসময় কমিটির প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন, পবা উপজেলা ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী বেলাল হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার, দামকুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম ও হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বজলে রেজভী আল হাসান মঞ্জিলসহ পরিষদের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দরপত্রে অংশগ্রহণকারী ১৭ জন দরদাতার উপস্থিতিতে সিলগালা দরপত্র বক্সটি উন্মুক্ত করা হয়। প্রাথমিক যাচাই-বাছাইয়ে দুইজন দরদাতার ব্যাংক ড্রাফ না থাকায় তা বাতিল হয়। পরবর্তীতে ১৫ জন দরপত্র দাতার উপস্থিতিতে দরপত্রে দেওয়া মুল্য ঘোষনা করে প্রাথমিকভাবে সঠিক বলে বিবেচিত হয়। সকল দরদাতার ফলাফল যাচাই বাছাই সাপেক্ষে আজ মঙ্গলবার দুপুর ১২টায় পবা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় হতে সকল দরদাতার উপস্থিতিতে ইজারা প্রাপ্তিদের ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হবে বলে জানা যায়।

উল্লেখ্য, পবা উপজেলার ১২ টি হাটের মধ্যে রয়েছে দামকুড়া ইউনিয়নের দামকুড়া পশুর হাট, দামকুড়া তোহা হাট, পারিলা ইউনিয়নের রামচন্দ্রপুর হাট, খড়খড়ি হাট, পারিলা হাট, বড়গাছী ইউনিয়নের বড়গাছী হাট, গোপাল হাট, হরিপুর ইউনিয়নের হরিপুর হাট, হুজুরি পাড়া ইউনিয়নের দারুশা হাট, ডাইঙ্গের হাট, দর্শনপাড়া ইউনিয়নের মরমড়িয়া হাট ও বিলনেপালপাড়া হাট।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin