নিজস্ব প্রতিবেদক: সাবেক এমপি, সাবেক মন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা এডভোকেট কবীর হোসেন এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার বাদ আসর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রাজশাহী পবা উপজেলা বিএনপি’র আয়োজনে রামচন্দ্রপুর কাজি নজরুল ইসলাম কলেজ মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের ড. গোলাম আরিফ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সদস্য অধ্যাপক আব্দুস সামাদ ও আলী হোসেন, পবা উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম, জেলা যুবদল নেতা কবীর, ও জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি ফরিদা পারভীন ও মহানগর তাঁতী দল নেতা রমজান আলীসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, এডভোকেট কবীর হোসেন ছিলেন আপসহীন নেতা। তিনি কখনো কারো প্রতি অন্যায় বা ক্ষতি করেন নি। তাঁর আমলে পবা এলাকায় অনেক উন্নয়নর হয়েছে। তারমত নেতা চলে যাওয়ায় দলের এবং দেশেল ক্ষতি হয়েছে। সেইসাথে তিনি তার দীর্ঘ কর্মজীবন সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেন। বক্তব্য শেষে মরহুম এডভোকেট কবীর হোসেনের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দেয়া ও মোনাজাত করা হয়।