নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে পবা উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বুধবার বিকেলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পবার নলখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর রোগমুক্তি ও আশু সুস্থতা কামনা এবং দেশব্যাপী চলমান গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত ও যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করে এই কর্মসূচী পালিত হয়।
পবা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, এডভোকেট শফিকুল হক মিলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সদস্য নওহাট পৌরসভার সাবেক মেয়র মকবুল হোসেন, জেলা বিএনপি’র সদস্য অধ্যাপক আব্দুর রাজ্জাক, হড়গ্রাম ইউনিয়ন বিএনপি’র আহবায়ক আনারুল ইসলাম, হরিয়ান ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মজিবুর রহমান, দর্শনপাড়া ইউনিয়ন বিএনপি’র আহ্বাক আব্দুস সালাম, হরিয়ান ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব বাদশা মিয়া,’পারিলা ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব মোকলেসুর রহমান রেন্টু, হরিপুর ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব আব্দুল মান্নান মুন্নাফ, হুজরীপাড়া ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব মোতাহার হোসেন,সাবেক ইউপি মেম্বর বজলুর রহমান বাবলু।

পবা উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সুলতান আহম্মেদ, জেলা যুবদলের সদস্য মোজাফ্ফর হোসেন মুকুল, রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক আবু তালহা মিলন, রাজশাহী মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মুর্ত্তজা ফামিন, বোয়ালিয়া থানা পশ্চিম যুবদলের যুগ্ম আহবায়ক জাকিরুল ইসলাম সজিব, রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন, শাহমখদুম থানা ছাত্রদলের সদস্য সচিব পারভেজ ইসলাম মৃদুল, পবা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাফিজুর রহমান হাফিজ, সিনিয়র যুগ্ম আহবায়ক সাদ্দাম হোসেন, মাসুদ রানা ও খাইরুল ইসলামসহ পবা উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মিলন বলেন, বিএনপি চেয়ারপার্সন আপোষহীন নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়াকে অবৈধ ভাবে বিনা ভোটের সরকার মিথ্যা বানোয়াট মামলা দিয়ে বন্দি করে রেখেছে। তার মুক্তি চাইবো না তাকে আমরা মুক্ত করবো। দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচার হাসিনা সরকার পতন আন্দোলনে সকলকে প্রস্তুত থাকার আহবান জানান তিনি। তিনি বলেন, দেশে এখন হাহাকার চলছে। লাগামহীন দ্রব্যমূল্যের উদ্বর্ধগতির কারণে ১৯৭৪ সালের ন্যায় দুর্ভিক্ষের দিকে এগিয়ে যাচ্ছে।
নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই আগামী সংসদ নির্বাচন হতে হবে এছাড়া ভোট চুরির নির্বাচন এদেশে আর হতে দেওয়া হবে না উল্লেখ করে মিলন বলেন, গুম খুন,দুর্নীতিসহ সকল অপকর্মের জন্য এই সরকারের দুর্নীতিবাজদের বিচার করা হবে। কাউকে দেশ ত্যাগ করতে দেওয়া হবে না তিনি হুঁশিয়ারী দেন। বক্তব্য শেষে দোয়া ও মোনাজাত করা হয়। শেষে বাইপাস সড়কে মোটর সাইকেল র্যালি মিলনসহ অন্যান্য নেতাকর্মীরা অংশ নেন।