রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

পবা উপজেলা বিএনপি’র পকেট কমিটি বাতিলের দাবীতে প্রতিবাদ সভা

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৩২৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: গত কয়েকদিন পূর্বে কারো মতামত না নিয়ে পবা উপজেলা বিএনপি’র একটি পকেট কমিটি গঠন করা হয়। ঐ কমিটি বাতিলে দাবীতে পবা উপজেলা বিএনপি আয়োজনে বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পবা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পবা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাজাহান আলীর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সদস্য অধ্যাপক আব্দুর রাজ্জাক। সভা পরিচালনা করেন পবা উপজেলা যুবদলের সাবেক সভাপতি সুলতান আহমেদ।

সভা থেকে আগামী ৭২ ঘন্টার মধ্যে পবা উপজেলা বিএনপির এই অবৈধ পকেট কমিটি বাতিলের জন্য রাজশাহী জেলা বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দের নিকট অনুরোধ জানানো হয়। আর এই সময়ের মধ্যে এই অবৈধ কমিটি বাতিল করা না হলে গণতান্ত্রিক ভাবে কমিটি গঠনের জন্য দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারী দেন তারা।

এছাড়াও সভায় পবা উপজেলা বিএনপি’র সকল সদস্য এবং ৮টি ইউনিয়ন বিএনপির আহবায়ক, সদস্য সচিব ও যুগ্ম আহবায়ক সহ উপজেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগি সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin