নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলার হুজুরীপাড়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি এবং বর্তমান কমিটির আহবায়ক আবুল কালাম আজাদ ( বিডিআর) বুধবার রাত ১টার সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন( ইন্না——রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭০বছর। তিনি চার মেয়ে, স্ত্রী, আত্মীয়স্বজন, সহকর্মী ও বহুগুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজা তার নিজ বাস ভবন এলাকার ঈদগাহ মাঠে বুধবার বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়। জানাযায় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য শাহজাহান চেয়ারম্যান, অধ্যাপক আব্দুর রাজ্জাক, রায়হানুল আলম রায়হান, রমজান আলী চেয়ারম্যান, হুজরীপাড়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, দামকুড়া ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক এনামুল হক, পারিলা ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক রেজাউল করিম, দর্শনপাড়া ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক আব্দুস সালাম, পবার হরিপুর ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব আব্দুল মান্নাফ মুন্নাফ, হুজরীপাড়া ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব মোতাহার হোসেন ও জেলা যুবদলের সাবেক সভাপতি সুলতান আহমেদ।
আরো উপস্থিত ছিলেন পবা উপজেলা যুবদল নেতা তাইজুল ইসলাম, মাজদার আলী ও পবা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন আক্তারুজ্জামানসহ জেলা ও পবা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা কর্মীবৃন্দ।