নিজস্ব প্রতিবেদক: পবিত্র শবে মেরাজ উপলক্ষে নগরীর সিমলা নুর মসজিদে বাদ মাগরিব দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার দোয়া মাহফিল পরিচালনা করেন অশেকে রাসুল গোলামে মাওলা খলিফা আলহাজ্ব ডা. নুরুল ইসলাম আল মাজাদ্দেদী।
এ সময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি জুলফিকার আলী , সাধারণ সম্পাদক মাহবুবুল হক, সোনার দেশ পত্রিকার ফটোসাংবাদিক শরিফুল ইসলাম তোতা, উত্তরা প্রতিদিন পত্রিকার ফটো সাংবাদিক সোহরাব হোসেন সৌরভ ও সমাজ সেবক জাবেদ আলীসহ বিভিন্ন এলাকার মুসল্লিরা দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।