রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

পলাশকে সভাপতি ও জামিলকে সম্পাদক করে বাংলাদেশ সাংবাদিক সংস্থার গোদাগাড়ী উপজেলা শাখা কমিটি গঠন

  • প্রকাশ সময় শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সাংবাদিক সংস্থা গোদাগাড়ী উপজেলা শাখার কমিটি গঠন করা হয়। দৈনিক খোলাকাগজ ও দৈনিক সানশাইন পত্রিকার সাংবাদিক সেলিম সানোয়ার পলাশকে সভাপতি ও দৈনিক কালবেলা ও দৈনিক সোনালী সংবাদ পত্রিকার সাংবাদিক জামিল আহম্মেদকে সাধারণ সম্পাদক করে মোট ৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

শুক্রবার সকাল সাড়ে ১০ টায় গোদাগাড়ী সদরে অবস্থিত একটি রেস্টুরেন্টে সোনার বাংলা পত্রিকার সাংবাদিক সফিকুল ইসলামের সভাপতিত্বে কমিটি গঠন সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা রফিক আলম, সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য আমিনুল ইসলাম বনি, রাজশাহী জেলা শাখার সদস্য ফজলুল করিম বাবলু ও কামরুজ্জামান বাদশা। বাংলাদশে সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা রফিক আলমের স্বাক্ষরের মাধ্যমে এ কমিটি অনুমোদন লাভ করে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি সফিকুল ইসলাম (সোনার বাংলা), সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব ( দেশের আওয়াজ), অর্থ সম্পাদক জাহিদ ইসলাম (দৈনিক সকালের সময়), দপ্তর, পাঠাগার ও প্রশিক্ষণ সম্পাদক সাইফুল ইসলাম (দৈনিক উপচার), প্রচার সম্পাদক আশ্রাফুল আলম (দৈনিক খবরপত্র ও বাংলা টাইমস), নির্বাহী সদস্য ইসমাইল হোসেন বিপ্লব ( দেশের আওয়াজ) ও আশরাফ বাবু (ডেইলি অবজারভার)। নবগঠিত এ কমিটি বাংলাদেশ সাংবাদিক সংস্থার চলমান কার্যক্রমকে আরো গতিশীল করবে বলে সকলে আশা প্রকাশ করে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin