নিজস্ব প্রতিবেদক: ‘পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তির সহনশীলতা’ এই প্রতিবাদ্য বিষয় নিয়ে রোববার সকাল সাড়ে ১০টায় গোদগাড়ীর পাকড়ী ইউনিয়নে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর পূর্বে র্যালি অনুষ্ঠিত হয়। প্রমোশন অব ইনক্লুসিভ কমিউনিটিস ফর সিনিয়র সিটিজেন্স, পার্সন উইথ ডিজাবিলিটিস এন্ড ড্রাগ ইউজার অথবা এবুজারস ইন কারিতাস বাংলাদেশ রাজশাহীর আয়োজনে পাকড়ী উপস্বাস্থ্য কমপ্লেক্স মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উন্নয়ন কমিটির সভাপতি নাসির উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকড়ী ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস রাজশাহী অঞ্চলের এসডিডিবি প্রকল্পের জুনিয়র কর্মসূচী কর্মকর্তা আগষ্টিন রাতিয়া নুনিয়া, উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক নূরুল হুদা ও পল্লি চিকিৎসক ইসরাফিল হক। কারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চলের টিসিআরপি প্রকল্পের এনিমেটর লিনা বিশ্বাস এর সঞ্চালনায় পাকড়ী ইউনিয়ন কর্মএলাকার আটটি ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্য এবং প্রবীন ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিবৃন্দ বলেন, প্রবীন ব্যক্তিরা সমাজের ও পরিবারের একজন। তাদের কারনেই পরিবার গঠিত হয়েছে। উত্তশ্বরীরা মানুষ হয়েছে। তারাও পরিবার পেয়েছে। আবার এখনকার যুবকরা আগামীতে প্রবীন হবে। তখন তাদের অবস্থা তাদের পিতা মাতাদের মত হবে। সেজন্য নিজেদের ভবিষ্যদের কথা চিন্তা করে বাবা-মা ও প্রবীন অভিভাবক ও আত্মীয়স্বজনদের কাছে রেখে ভালবাসা ও সম্মান প্রদানের আহ্বান জানান তারা।