বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

পারিলা ইউনিয়নে নির্বাচনী কমিটি গঠন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মঙ্গলবার পারিলা ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকমীদের উপস্থিতিতে আওয়ামী লীগ মনোনীত রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের নৌকার প্রার্থী আসাদুজ্জামান আসাদ তথা নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচন কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও পারিলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল বারী (ভুলু)। পারিলা ইউনিয়ন কৃষক লীগের আয়োজনে বামনশিকড় মোড়ে সকলের উপস্থিতি ও সম্মতিক্রমে ফরহাদ হোসেন সভাপতি ও আব্দুস সালাম সাধারণ সম্পাদক ও সুজন কবির কোষাধক্ষ্য ও জামাল উদ্দিনকে প্রচার সম্পাদক নির্বাচিত করে ২৫৫ সদস্য বিশিষ্ট ৭ নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন, পারিলা ইউনিয়ন নির্বাচন কমিটির সাধারণ সম্পাদক ও রামচন্দ্রপুর কলেজের উপাধ্যক্ষ রফিকুল ইসলাম, নির্বাচনী পরিচালনা কমিটির সহ-সভাপতি আলতাফ হোসেন, বঙ্গবন্ধু কলেজের অধ্যাপক আনারুল ইসলাম, রামচন্দ্রপুর কলেজের সহকারী অধ্যাপক ফজলুল বারী দুলু, মোহনপুর মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক আশরাফুল ইসলাম, সহকারী অধ্যাপক আলতাফ হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছাত্রনেতা ওমর ফারুক ফারদিন, পারিলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সদস্য সুজন কবির ও সাবেক ইউপি সদস্য বেলাল হোসেন, পারিলা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সামাউন ইসলাম সুইট।

এছাড়াও উপস্থিত ছিলেন ফরহাদ হোসেন, আক্কাস আলী, মনিরুল ইসলাম বাবু, ভাদু, আজগর আলী, আকবর আলী, সেলিম, ফারুক, মুনজুর রহমান, মোজাম্মেল হক সহ নেতাকর্মী, সমর্থক, আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin