বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা

পালাতে গিয়ে বিমানবন্দর থেকে পলক আটক

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ২৩৪ বার দেখা হয়েছে

 

এস.আর.ডেস্ক: সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন। মঙ্গলবার দুপুরে বিমানবন্দর থেকে তাঁকে আটক করা হয় বলে জানিয়েছেন বিমানবন্দরে দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন কর্মকর্তা। জুনাইদ আহমেদ পলক নয়াদিল্লি যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানা গেছে।

এ বিষয়ে বিমানবন্দরে দায়িত্বরত সেনাসদস্য সাংবাদিকদের জানান, সাবেক প্রতিমন্ত্রী পলক বিমানবন্দরে অবস্থান করছিলেন। তিনি মাস্ক পরিহিত ছিলেন। এ সময় কর্মচারীরা তাঁকে দেখে চিনে ফেলেন। সেখানেই আটক হন পলক।

সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত জুনাইদ আহমেদের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সাড়া মেলেনি। তাঁর ব্যক্তিগত সহকারী বলেন, রোববার রাতের পর থেকে পলকের সঙ্গে তিনি যোগাযোগ করতে পারছেন না। একই রকম কথা জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জনসংযোগ কর্মকর্তা বিপ্লব নাজির।

এদিন, শেখ হাসিনার দেশত্যাগের খবর প্রচারের পরপরই নাটোরের সিংড়ায় জুনাইদ আহমেদ পলকের বাড়িতে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। এদিন বিকেল ৪টা নাগাদ সিংড়া উপজেলা সদরের গোডাউন পাড়ায় পলকের বাড়িতে জনতা আগুন জ্বালিয়ে দেয়। এ সময় লুটপাটের ঘটনাও ঘটে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin