শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী সিল্ক পুনরুদ্ধারে ব্র্যাকের অংশগ্রহণ চাইলেন ভূমিমন্ত্রী মিনু রাজশাহীতে গুটি আম পাড়া শুরু রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে: ভূমিমন্ত্রী মিনু এগার দলীয় জোট অযথা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: এমপি মিলন চারঘাট উপজেলার চলমান খাল পুনঃখনন পরিদর্শন করলেন জেলা প্রশাসক রাজশাহীতে সড়ক পরিবহন গ্রুপের মরনোত্তর চেক প্রদান বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সভা রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে নিয়ে কটুক্তি মামলায় বিএনপি নেতার কারাদণ্ড

  • প্রকাশ সময় সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৮৬ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) কটূক্তি করার অপরাধে আক্তার হোসেন (৪৫) নামে বিএনপি’র এক নেতার সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আক্তারের বাড়ি নাটোরের সিংড়া উপজেলার রাণীনগর শেরকোল গ্রামে। তিনি শেরকোল ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক ।

আজ সোমবার বেলা ১১টার দিকে রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। আদালত তাঁকে কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানাও করেছেন। জরিমানার অর্থ অনাদায়ে আরও তিন মাস কারভোগের আদেশ দেন বিচারক।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান, ২০১৫ সালের ২ সেপ্টেম্বর রাতে আক্তার হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ছবি ফেসবুকে পোস্ট করেন। এতে তিনি আপত্তিকর কথাবার্তা লেখেন।

এ ঘটনায় পরদিন শেরকোল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোখলেসুর রহমান বাদী হয়ে সিংড়া থানায় ২০০৬ সালের তথ্য-প্রযুক্তি আইনের (সংশোধন-২০১৩) ৫৭ ধারায় একটি মামলা করেন। পরে ২০১৬ সালের ৮ মার্চ সিংড়া থানার উপ-পরিদর্শক (এসআই) দেবব্রত দাস, আক্তারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

এরপর আদালতে এ মামলার বিচার শুরু হয়। বিচার চলাকালে আদালত ছয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। এরপর এ রায় ঘোষণা করলেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। আসামীকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানা গেছে ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin