বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

বঙ্গবন্ধুর ছবি বিকৃত ও কটুক্তিকারী বাচ্চুকে দাবিতে রাজশাহীতে মানববন্ধন

  • প্রকাশ সময় বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ২৬৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধুর ছবি বিকৃত ও কটুক্তিকারী আমিনুর রহমান বাচ্চুকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বুধবার বেলা ১১ টায় নগরীর লক্ষীপুর মোড়ে স্থানীয় আওয়ামী লীগ ও এলাকাবাসী যৌথভাবে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন। শাহ আলম বাদশার সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন রাজপাড়া থানা আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান বাবু।

মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রবীণ নেতা আশরাফ আলী নবাব, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক, রাজপাড়া থানা আওয়ামী লীগের সদস্য শফিকুজ্জামান সুজন, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুহিন আলী, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর নুরুজ্জামান টুকু, মহানগর ছাত্র লীগের সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিম সবুজ, রাজপাড়া থানা ছাত্র লীগের সহ-সভাপতি নাবিল হোসেন ও আমিনুর রহমান বাচ্চুর বিরুদ্ধে মামলার বাদী রাজপাড়া থানা আওয়ামী লীগের সদস্য রাকিব হোসেন বাবু সহ এলাকাবাসী।

এ বিষয়ে রাকিব হোসেন বাবু জানান, “আমিনুর রহমান বাচ্চু তার পোস্টে প্রায় সময়ই সরকার বিরোধী উস্কানিমূলক পোস্ট করেন। তবে বঙ্গবন্ধুর ছবি ও তাতে শব্দ যুক্ত করে অপমানজনক বিদ্বেষপূর্ণ বাক্য পোস্ট করায় আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে তিনি অত্যন্ত মর্মাহত। যে মহান ব্যাক্তির জন্য এই দেশের জনগণ স্বাধীনতার সুখ পাচ্ছে, তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশে দৃশ্যমান উন্নয়ন করছেন, তখন আমিনুর রহমান বাচ্চুর মত কিছু ব্যক্তি এমন নোংরামীতে মেতে উঠেছেন। এদের আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান তিনি।

উল্লেখ গত ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন আমিনুর রহমান বাচ্চু তাঁর ইংরেজিতে লেখা মো: আমিনুর রহমান ফেসবুক আইডিতে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে অপমানজনক পোস্ট শেয়ার করেন। তারই ধারাবাহিকতায় গত ৩১ মার্চ সুষ্ঠু বিচার চেয়ে সাইবার ট্রাইবুনাল, রাজশাহী আদালতে মামলা দায়ের করেন। মামলা নং ১৫ পি /২৪ ধারা সাইবার নিরাপত্তা আইনের ২৮/২৯/৩১। মানববন্ধনে বক্তারা আমিনুর রহমান বাচ্চুর গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। দাবী না মানা হলে কঠোর কর্মসূচি গ্রহন করার হুশিয়ারী প্রদান করেন উপস্থিত নেতৃবৃন্দ।

এদিকে মানববন্ধন ও বঙ্গবন্ধুর ছবি বিকৃত পোস্ট শেয়ার বিষয়ে আমিনুর রহমান বাচ্চুর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন বন্ধ থাকায় কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin