নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মীনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সোমবার সকাল দশটায় রাজশাহী শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে এই শ্রদ্ধা জানান তারা। পরে অত্র একাডেমির হলরুমে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির আয়োজনে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন অত্র একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু। উপস্থিত ছিলেন একাডেমির নির্বাহী পরিষদের সদস্য যোগেন্দ্রনাথ সরেন, চিত্তরঞ্জন সরদার ও সুসেন কুমার শ্যামদুয়ার, সংগীত প্রশিক্ষক কবীর আহম্মেদ বিন্দু, নাটক প্রশিক্ষক লুবনা রশিদ সিদ্দিকা ও গবেষণা সহকারী মোহাম্মদ শাহজাহানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং সাধারণ জনগণ। সভা সঞ্চালনা করেন সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেন।

উপস্থিত অতিথি ও সভাপতি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের বর্নাঢ্য কর্মময়র জীবন ও দেশাত্ববোধকের উপরে আলোকপাত করেন। তারা বলেন, বঙ্গমাতা ছিলেন শেখ মুজিুবর রহমানের রাজনীতির প্রেরণা ও দেশের জন্য শত নির্যাতন সহ্য করার মুল চালিকা শক্তি। তিনি সর্বদা জাতীর জনককে আগলে রাখতেন। সর্বক্ষেত্রে সাহস জোগাতেন বলে তারা উল্লেখ করেন। সেইসাথে তাঁর পরিবার ও তাঁকে খুনিরা যে নির্মমভাবে হত্যা করেছে তার লোমহর্ষক কাহিনী তুলে ধরেন অতিথিবৃন্দ। বক্তব্য শেষে বঙ্গমাতা, জাতীর জনক বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সকল ব্যক্তির রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।