শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

বদলে যাওয়া বাংলাদেশ চতুর্থ শিল্পবিপ্লবের পথে

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ২৭৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, ১৫ বছর আগের বাংলাদেশ এবং বর্তমান বাংলাদেশের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। এটি পরিবর্তিত বাংলাদেশ। এক সময় মানুষ ডিজিটাল বাংলাদেশ কী তাই বুঝতেন না, সবাই ঠাট্টা করতেন। সেই ডিজিটাল বাংলাদেশ এখন দৃশ্যমান। সবাই তার সুবিধা ভোগ করছেন। তাই এনিয়ে কেউ আর এখন ঠাট্টা করে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভিশন-২০২১ ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে। এখন বাংলাদেশ চতুর্থ শিল্পবিপ্লবের পথে রয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজশাহীতে নির্মাণাধীন দ্বিতীয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের নির্মাণকাজ পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, বাংলাদেশের যে পরিবর্তন হয়েছে প্রত্যেকটাই বিজ্ঞানের পথ ধরে। অর্থাৎ বিজ্ঞানের মাধ্যমে মানুষের জীবনের ব্যাপক পরিবর্তন হয়েছে। সৌভাগ্যক্রমে বিজ্ঞান মন্ত্রণালয় থেকে ডিজিটাল এ বাংলাদেশেরও যাত্রা শুরু হয়েছিল যা অত্যন্ত গর্বের। তিনি বলেন, ঢাকার পরে বিভাগীয় শহরে এটিই প্রথম নভোথিয়েটার। রাজশাহী একটি শিক্ষানগরী এবং প্রকৃষ্ট জায়গা বলেই ঢাকার বাইরে আমরা রাজশাহীকে নভোথিয়েটার নির্মাণের স্থান নির্ধারণ করেছি। এখানে নভোথিয়েটার অত্যন্ত প্রয়োজন- এটি আরও আগে হওয়া উচিত ছিল।

তিনি আরও বলেন, শিক্ষা কোনো ব্যবসার জায়গা নয়। নভোথিয়েটারের দায়িত্ব কোনো ব্যবসায়ীকে দেওয়া হবে না। সার্বিক পরিবর্তনের জন্য শিক্ষা। শিক্ষার জন্য যদি ব্যয় করেন তবে ফেরত পাবেন অনেক বেশি। নভোথিয়েটারের মূল লক্ষ্য হলো আধুনিক মানুষ তৈরি করা। নভোথিয়েটার রাজশাহীর সম্পদ- এটা রক্ষণাবেক্ষণ আপনাদের দায়িত্ব। রাজশাহীতে নভোথিয়েটার স্থাপনে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের অবদান অনেক বেশি বলেও এ সময় উল্লেখ করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ, নভোথিয়েটার ও গণপূর্ত বিভাগের কর্মকর্তা, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin