নিজস্ব প্রতিবেদক: ভূ-গর্ভস্থ সেচনালা বর্ধিতকরনের মাধ্যমে সেচ এলাকা দক্ষতা বৃদ্ধিকরণ এবং পরীক্ষামূলকভাবে ড্রীপ সেচ পদ্ধতির প্রচলন শীর্ষক প্রকল্পের আওতায় ২(দুই) দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ দূর্গাপুর জোন দপ্তরের এর আয়োজনে এই কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সাবেক এমপি বেগম আখতার জাহান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশকে স্বাধীনতা দিয়ে গেছেন। তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধান মন্ত্রী দেশরত্ব শেখ হাসিনা সঠিক সিদ্ধান্তের কারনে আজ বাংলাদেশ বিশ্বের দরবারে এক অনন্য শিখরে পৌছিয়েছে। তাই প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন যেন এক ইঞ্চি জমিও ফাঁকা রাখা যাবেনা। সকল জায়গায় ফসল ফলাতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ কাজের ধারাবাহিকতা চালিয়ে যাচ্ছে । সেজন্য কৃষকদের কথা চিন্তা করে বিএমডিএ বিভিন্ন ধরনের প্রকল্প গ্রহন করেছে। কৃষকদের সেচের যেন সমস্যা না হয় এ জন্য ভূ-গর্ভস্থ সেচনালা বর্ধিতকরনের মাধ্যমে সেচ এলাকা বাড়ানোর প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি ।
বিএমডিএ রাজশাহী রিজিয়নের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণে উপস্থিত ছিলেন বিএমডিএ এর ইআইইসিডি প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী শহীদুর রহমান, দূর্গাপুর উপজেলা ভাইস-চেয়ারম্যান বানেসা বেগম, মো দূগাপুর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফরিদুল হোসেন বিএমডিএ দূগাপুর জোনের সহকারী প্রকৌশলী আজমল হক। প্রশিক্ষনে দূর্গাপুর উপজেলার ৫০জন কৃষক অংশগ্রহন করেন।