বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপন

  • প্রকাশ সময় সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ২৪২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ‘বৃক্ষের মাঝে মানুষের প্রান বেশি করে গাছ লাগান’ এই শ্লোগান সামনে রেখে সেভ দি ন্যাচার এন্ড লাইফের উদ্যোগে এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ডি এইট ক্লাবের আয়োজনে অত্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১০১টি বিভিন্ন ধরনের গাছের চারা রোপন করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যলয়ের উপচার্য ড. আনন্দ কুমার শাহা, সেভ দি ন্যাচার এন্ড লাইফের চেয়ারম্যান মিজানুর রহমান, বিশ্ববিদ্যলয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান ড. হাবিবুল্লাহ সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

বৃক্ষ রোপনের পূর্বে বক্তৃতায় সেভ দি ন্যাচার এন্ড লাইফের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষনে গাছের কোন বিকল্প নাই। শুধু তাইনয় প্রানীকুল গাছ থেকে ছাড়কৃত অক্সিজেন গ্রহন করে বেঁচে থাকে। এছাড়া গাছ ঝড়ঝঞ্জা ও সড়ক দূর্ঘটনা থেকে রক্ষা করে। এজন্য বাড়ির আঙ্গিনা, পতিত জায়গা, জমির আইল এবং পকুরপাড়সহ ফাঁকা স্থানে কমপক্ষে জনপ্রতি বনজ, ফলজ ও ঔষধী গাছের চারা রোপন করার জন্য উপস্থিত শিক্ষার্থীসহ সকলকে আহ্বান জানান। সেইসাথে সঠিকভবে গাছের পরিচর্যা করা জন্য অনুরোধ করেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin