নিজস্ব প্রতিবেদক: নানা কর্মসূচীর মধ্যে দিয়ে রাজশাহী মহানগর ও জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করা হয়। এ লক্ষে শনিবার প্রথম প্রহওে রাত ১২টা ১মিনিটে রাজশাহী কলেজ শহীদ মিনানে নেতাকর্মীরা পুস্পার্ঘ্য অর্পন করেন। এরপর সকাল ৮টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়াও বিকেলে বিজয় র্যালি করেন তারা। র্যালি শুরুর পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন নেতৃবৃন্দ। সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, রাসিক সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু।
তিনি বলেন, আগামী বছরের ৭ জানুয়ারী এই সরকার পাতানো নির্বাচনের আয়োজন করেছে। কিন্তু এই নির্বাচন বাংলাদেশের আঠারকোটি মানুষ মানেনা। এরপরেও এই অবৈধ সরকার আইনশৃংখলা বাহিনীকে দিয়ে জোর করে নির্বাচন করার পাঁয়তারা শুরু করেছে। তিনি বলেন, পৃথিবীর কোন দেশে ডেমি প্রার্থী দিয়ে নির্বাচন করার নজির নেই। কিন্তু বাংলাদেশের বর্তমান ফ্যাসিস্ট সরকার নিজের ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে এই পন্থা অবলম্বন করেছে। এই নির্বাচন কোনভাবেই এ দেশের মানুষ নেবেনা বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনা দিয়েছিলেন বলে বাংলাদেশ নামে একটি ভূখন্ড রচিত হয়েছে। তাঁর ঘোষনার মধ্যে দিয়েই বাংলার সকল স্তরের জনতা যুদ্ধে ঝাপিয়ে পরেছিলেন। দীর্ঘ ৯মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়। এরপর সিপাহী জনতার আন্দোলনের মধ্যে দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এসে বাংলাদেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেন। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। কিন্তু বর্তমান সরকার গণতন্ত্র ধ্বংশ করে একনায়কতন্ত্র কায়েম করেছে। দেশের মানুষকে বাঁচাতে এবং গণতন্ত্র পুনরুদ্ধার করতে আন্দোলনের কোন বিকল্প নেই বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, বিএনপি কারো চোখ রাঙ্গানীতে ভয় পায়না। বিএনপি মাঠে ছিলো, মাঠে আছে, জীবন থাকা পর্যন্ত মাঠে থাকবে উল্লেখ করে আসছে নির্বাচন বাতিল, অবৈধ সরকারের পদত্যাগ ও আজ্ঞাবহ নির্বাচন কমিশনকে বাতিল করে নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচনে বাধ্য করার আন্দোলনে সবাই এক সাথে আন্দোলন করার আহ্বান জানান মিনু। বক্তব্য শেষে দলীয় কার্যালয়ে সামনে থেকে বিজয় মিছিল বের করে সোনাাদিঘী মোড় হয়ে সাহেব বাজার জিরোপয়েন্ট সহ নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট এলাকায় যেয়ে মিছিল শেষ করেন।
পুস্পস্তবক অর্পন, আলোচনা ও মিছিলে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সদস্য সাবেক এমপি এডভোকেট নাদিম মোস্তফা, রাজশাহী মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ^নাথ সরকার, মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক বজলুল হক মন্টু, জেলা বিএনপি’র সদস্য আব্দুর রাজ্জাক, গোলাম মোস্তফা মামুন, রাজশাহী মহানগর জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক আকতার হোসেন।
যুবদল রাজশাহী মহানগরের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম কুসুম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরফিন কনক, কৃষক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আল-আমিন সরকার টিটু, জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত, মহিলা দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি, মহানগর মহিলা দলের সভাপতি এডভোকেট রওশন আরা পপি, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সকিনা খাতুন, জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট সামসাদ বেগম মিতালী, সাধারণ সম্পাদক সৈয়দা রোমেনা হোসেন, মহানগর শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখি, সাধারণ সম্পাদক রফিক উদ্দিন, এডাভোকেট পারভেজ তৌফিক জাহেদী, রইসুল ইসলাম, জমসেদ আলী, আশরাফ আলী মাসুম, তারেক হোসেন, সিফাত জেরিন তুলি ও রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকিসহ জেলা ও মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।