বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

বাংলাদেশের ৯৯ভাগ মানুষ এই সরকারের নাম আর শুনতে চায়না:মিনু

  • প্রকাশ সময় শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ২৮৭ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: এই সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে। কারণ এই সরকারের নাম বাংলাদেশের ৯৯ ভাগ মানুষ আর শুনতে চায়না। এই সরকার জোর করে ক্ষমতায় বসে দেশের মানুষকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে। মানুষ এখন আর তিন বেলা ক্ষেতে পায়না। শুধু তাই নয় এই সরকারের বাকশালী আচরনে মানুষ এর প্রতিবাদ করতে পারছেনা। সাংবাদিকরা লিখলে তাদের গ্রেফতার করা হচ্ছে। শনিবার দুপুর ২-৪পর্যন্ত বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে রাজশাহীর ঐতিহাসিক ভূবন মোহন পার্কে জীবনযাত্রার অব্যাহত ব্যয় বৃদ্ধি ও সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠাসহ বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং ১০দফা বাস্তবায়নের দাবীতে অবস্থান কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু এ কথাগুলো বলেন।

তিনি বলেন, বিএনপি’র চলমান আন্দোলন দেখে এবং এই আন্দোলনে দেশের সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহন দেখে সরকার ভীত হয়ে পরেছে। এজন্য আইনশৃংখলা বাহিনী দিয়ে এখন বিএনপি’র কর্মসূচীতে নগ্ন হামলা চালাচ্ছে। শুধু তাই নয় রাজশাহী জেলা বিএনপি’র একই কর্মসূচীতে হামলা চালিয়ে অনেককে আহত করেছে। সেইসাথে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদসহ মোট সাতজনকে আটক করেছে। এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি । সেই সাথে আটকৃতদের মুক্তি দাবী করেন প্রধান অতিথি।

মিনু বলেন, এই অবৈধ সরকারের বিন্দুমাত্র জনপ্রিয়তা নাই। জোর করে আইন শৃংখলা বাহিনীর সদস্য ও প্রশাসন যন্ত্রকে ব্যবহার ক্ষমতায় বসে আছে। এই ক্ষমতা আরো দীর্ঘ মেয়াদী করতে নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। যেসব আইন শৃংখলা বাহিনীর সদস্যরা অতি উৎসাহী হয়ে সরকারের পক্ষে হয়ে বিরোধীদলকে নিধনে ব্যস্ত তাদের তালিকা করা হচ্ছে। সময়মত সবাইকে বিচারের আওতায় আনা হবে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন এই ফ্যাসিস্ট সরকারের সকল প্রকার ষড়যন্ত্র রুখে দিতে বিএনপি এখন মাঠে আছে। নির্দলীয় তত্বাবধায়ক সরকার ছাড়া কোনভাবেই এদেশে আর জাতীয় সংসদ নির্বাচনসহ অন্যান্য নির্বাচন হতে দেয়া হবেনা। বিএনপি’র ১০দফা বাস্তবায়ন হলেই এদেশে নির্বাচন হবে। আর এই ১০ দফা বাস্তবায়ন করতে বিএনপি’র চলমান আন্দোলনকে আরো বেগমান করতে এই ধরনের কর্মসূচী চলমান থাকবে। রাজশাহীতে আগামী কর্মসুচী কি হবে তা কেন্দ্রের সাথে আলোচনা করে ঘোষনা করা হবে বলে উল্লেখ করে এই আন্দোলনে সকল নেতাকর্মী ও শ্রেণি পেশার মানুষকে অংশগ্রহন করার আহ্বান জানান তিনি।

রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশার সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ হারুন। বিশেষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক প্রকৌশলী খালেদ হাসান পাইন, জেলা বিএনপি সাসেব সভাপতি এডভোকেট তোফাজ্জল হোসেন তপু, রাজশাহী মহানগর বিএনপির সদস্য সচিব মামুন অর রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন শিবলী, ওয়ালিউল হক রানা, আসলাম সরকার, শাফিকুল ইসলাম শাফিক, বজলুল হক মন্টু, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহায়ক শরিফুল ইসলাম জনি, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন বাবলু, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক ও সদস্য সচিব আসাদুজ্জামান জনি।

উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার আমিন বিপুল, মহানগর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক আসমাউল হুসনা, মহানগর কৃষক দলের আহ্বায়ক শামীম, মহানগর তাঁতী দলের আহ্বায়ক আরিফুল শেখ বনি, মহানগর জাসাস এর আহ্বায়ক এডভোকেট রজব আলী, সদস্য সচিব সেলিম রেজা, মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি ও রাবি ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহীসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী।

এদিকে প্রধান অতিথির বক্তব্য শেষে জেলা বিএনপি’র কর্মসূচীতে পুলিশি হামলা ও আটকের প্রতিবাদে তাৎক্ষনিক অবস্থান কর্মসূচীস্থলে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন হয়। সেখান থেকে আটককৃতদের মুক্তি ও এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin