নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ডে’র অধিনে ২০২২ সালের বৃত্তি পরীক্ষার উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ ও সনদ প্রদান করা হয়। নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটির রাজশাহী মহানগর শাখার ব্যবস্থাপনায় এবং আয়োজনে রাজশাহী মেডিকেল কলেজ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী বিভাগীয় কমিটির আহ্বায়ক ও মহানগরের সভাপতি গোলাম সারওয়ার স্বপন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল।
বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়া,চাপাই নবাবগঞ্জ জেলা শাখার সভাপতি আফসার আলী ও নাটোর জেলা শাখার সচিব মোহাম্মদ আলী। উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী মহানগর শাখার সচিব ফারুক হোসেন ও অর্থ সচিব আলমগীর হোসেনসহ বিভিন্ন জেলা ও থানার সভাপতি, সচিব, সোসাইটিভূক্ত সকল স্কুলের পরিচালক ও প্রধানগণ।

সভাপতি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ড এর আওতাভূক্ত প্রায় সকল বিদ্যালয়ে শিক্ষার্থীরা এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করে। অনেক ভাল ফলাফল করেছে। এবারে শিক্ষার্থীদের হাতে বর্ধিত হারে নগদ অর্থ তুলে দেয়া হচ্ছে। সেইসাথে একটি করে সনদ প্রদান করা হলো। তিনি আরো বলেন, রাসিক সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষ থেকে এই বর্ধিত টাকা পাওয়ায় শিক্ষার্থীদের দেয়া সম্ভব হলো। এজন্য আসছে নির্বাচনে আবারও তাঁকেই নির্বাচিত করার জন্য নৌকায় ভোট দেয়া এবং প্রচারণা করার জন্য অভিভাবক ও সোসাইটিভূক্ত সকল পরিচালক ও শিক্ষকদের অনুরোধ করেন তিনি।
তিনি আরো বলেন, এএইচএম খায়রুজ্জামান লিটন তাদের একজন শুভাকাংখি। তিনি প্রতি বছর ঈদের সময়ে শিক্ষক ও পরিচালকদের ঈদ উপহার দিয়ে থাকেন। এবারও এর ব্যাত্বয় হবেনা বলে আশাব্যাক্ত করেন তিনি। সেইসাথে কিন্ডারগার্টেন এর কিছু সমস্যা প্রধান অতিথির মাধ্যম দিয়ে সাবেক মেয়র বরাবওে তুলে ধরলে সমস্যাগুলো সমাধানের আশ^াস প্রদান করেন প্রধান অতিথি।