বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার বার্ষিক সাধারণ সভা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ২৭ ফেব্রুয়ারি ২০২৪ মঙ্গলবার দুপুর ১২টায় রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জস্থ্য নিজস্ব কার্যালয়ে অত্র এসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান আসাদ এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে অত্র এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিগত দিনের কার্যক্রম সমুহ উপস্থাপন করেন। উপস্থাপিত কার্যক্রম উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এরপর অর্থ সম্পাদক মিলন শেখ বিগত দিনের আয়-ব্যায় হিসাব উপস্থাপন করেন।

এ সময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সহ-সভাপতি শহীদুল ইসলাম (দুখু), যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন খান, অর্থ-সম্পাদক মিলন শেখ, সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান (মুকুল), প্রচার সম্পাদক আজম খান, নির্বাহী সদস্য আলী এহসান তুহিন ও রাশেদুর রহমান রাসেল। আরো উপস্থিত ছিলেন আজীবন সদস্য মোঃ আব্দুল জাবীদ (অপু), সাধারণ সদস্য এ. এন. এম ফরিদ আক্তার (পরাগ), শরিফুল ইসলাম (তোতা), মোঃ শামিউল ইসলাম (শামীম), কাবিল হোসেন, আবু নুর মোঃ মুক্তার হোসেন, মো. সোহাগ আলী, মোমিন ওয়াহিদ হিরো ।

এছাড়াও আগামীতে বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নির্বাচনের তপশিল ঘোষনা এবং তারিখ নির্ধারণ, নির্বাচন কমিশন গঠন, চলমান কমিটির মেয়াদ বৃদ্ধি এবং সংগঠন পরিচালনা ও কার্যালয় উদ্বোধন নিয়েও আলোচনা হয়।

সেইসাথে সভায় উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে ২৭ এপ্রিল-২০২৪ ইং তারিখ অত্র এসোসিয়েশনের নির্বাচনের দিন ধার্য্য করা ও এসোসিয়েশনের আজীবন সদস্য জাবিদ অপুকে প্রধান নির্বাচন কমিশনার করে প্রতিষ্ঠাতা সদস্য

জিয়া হাসান আজাদ (হিমেল) ও শামস্ উর রহমান রুমিকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। এছাড়াও আজম খানকে সচিবের দায়িত্ব প্রদান করা হয়। সেইসাথে প্রার্থীদের নির্বাচনী ফরম উত্তোলনের ফি নির্ধারণ করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin