বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

বাংলাদেশ রাজশাহী হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ফ্রন্ট এর কর্মী সম্মেলন

  • প্রকাশ সময় শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ৩২৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী জেলা শাখার আয়োজনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল থেকে পবা উপজেলা নওহাটা পৌরসভার শশ্বান মন্দির মাঠ প্রাঙ্গনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সদস্য সচিব ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ফ্রন্ট এর সহ-সভাপতি অধ্যাপক বিশ্বনাথ সরকার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজশাহী জেলা বিএনপি’র সদস্য ও সহ-সভাপতি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ফ্রন্ট ও সিনিয়র সহ-সভপতি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ও শেরপুর পৌর বিএনপি’র সভাপতি স্বাধীন কুন্ডুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সদস্য এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ফ্রন্ট এর সহ-সভাপতি রমেশ দত্ত ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ফ্রন্ট এর রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার মন্ডল। সেন্টু কুমার সাহা ও প্ররব কৃমার দাস এর সঞ্চালনায় রাজশাহী জেলার বিভিন্ন থানা, উপজেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় রাজশাহী জেলা কমিটি গঠন করার জন্য এই সমাবেশ। উপজেলার নেতৃবৃন্দরা এ বিষয়ে পরামর্শ প্রদান করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin