বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কাশিয়াডাঙ্গা কমিটির সভাপতি পরাগ, সম্পাদক গাফফার

  • প্রকাশ সময় শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ৩১৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে দ্বি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কাশিয়াডাঙ্গা থানার কমিটি গঠন করা হয়। সে লক্ষ্যে শুক্রবার সকালে কাশিয়াডাঙ্গা কলেজ চত্বরে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী মহানগরীর সভাপতি অধ্যাপক আব্দুস সামাদ।
তিনি হাসিবুল আলম পরাগকে সভাপতি এবং আব্দুল গাফফারকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কাশিয়াডাঙ্গা থানার ৩৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন। অত্র কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি শহিদুল্লাহ আল মারুফ, আনোয়ারুল ইসলাম পলাশ, জিয়ারুল ইসলাম ও ইব্রাহিম টুটুল, সহ-সম্পাদক মিজানুর রহমান মিনু, হাবিবুর রহমান হাবিব, জাহিদুল ইসলাম জনি, সাদিয়া আফরিন, হাফেজ নেসার উদ্দিন সোহেল, দপ্তর সম্পাদক আব্দুর রহমান, কোষাধ্যক্ষ আব্দুর রাকিব, প্রচার ও প্রকাশনা সম্পাদক মহিদুল ইসলাম, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মারুফ হোসেন পলক, ট্রেড ইউনিয়ন সম্পাদক আবু সাঈদ, সহ-ট্রেড ইউনিয়ন সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাহায্য ও পুনর্বাসন সম্পাদক সাকিম হোসেন শাকিল, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক নাহিদ রাকিব, আইন সম্পাদক সাইফ মির্জা অপু, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মাহমুদুল হাসান শাকিল, ক্রিড়া সম্পাদক মীর হাফিজ উদ্দিন রনি, নির্বাহী সদস্য হলেন রফিকুল ইসলাম রফিক, সুমন আলী, হাফেজ কাবিল উদ্দিন, রবিউল ইসলাম, রুম্মান, তাজুল ইসলাম তাজু, তরিকুল ইসলাম, মামুন আলী কুড়হান, হাসিনা খাতুন, আফরোজা বেগম, তানিয়া ইয়াসমিন, আয়েশা সিদ্দিকা।


বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার সভাপতি হাসিবুল আলম পরাগ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর সহকারী সেক্রেটারী অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা শাখার প্রধান উপদেষ্টা ও থানা আমীর মাওলানা ফরিদ উদ্দীন আক্তার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার সহকারী উপদেষ্টা অধ্যাপক আবুল কালাম আজাদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী মহানগরীর সহকারী সেক্রেটারী হাফেজ মাওলানা খায়রুল ইসলাম, রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা শাখার সহকারী উপদেষ্টা ও ইউনিয়ন আমীর এমদাদুল হক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী মহানগরীর সাংগঠনিক সম্পাদক শরিফুজ্জামান হাসান।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin