শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

বাংলার মানুষ ডেঙ্গু জ¦রে কাপছে, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল: রিজভী

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলার মানুষ ডেঙ্গু জ¦রে কাঁপছে। শুধুমাত্র ঢাকায় প্রায় ৮০০ এর অধিক মানুষ মারা গেছেন। কিন্তু ঢাকার দুই নিটি মেয়র নির্বিকার। তারা কোন ওষুধ আমদারনী করেননি। যেখানে ওষুধ রাখার কথা সেখানে সাংবাদিকরাে যেয়ে কিছুই পাননি। দুই সিটি মেয়র ডেঙ্গু মশা নিধনের ওষুধ ক্রয়ের নামে দূর্নীতি করেছেন। দেশের মানুষ যখন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রতিদিন মারা যাচ্ছে। সে সময়ে সিটি মেয়ররা বিদেশে পিকনিক করে বেড়াচ্ছেন বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, সয়ং স্বাস্থ্যমন্ত্রী বলেন এডিশ মশা নিধনে কোন পদক্ষেপ নেইনি ঢাকার দুই সিটি মেয়র। আসলে তারা তিনজনই একই সুঁতায় বাধা। তাদের উদাসীনতায় ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠন রাজশাহী মহানগরের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজশাহী ভুবন মোহন পার্কে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, সাইবার নিরাপত্তা আইন বাক স্বাধীনতার জন্য হুমকি। এটি ডিজিটাল সিকিউরিটি আইন থেকে ভয়ঙ্কর ও নির্মম। তিনি বলেন, গতকাল সংসদে সাইবার সিকিউরিটি আইন পাশ হয়েছে। এটাতে সাংবাদিক ও সাধারণ মানুষরা হয়রানির শিকার হতে পারেন। মত প্রকাশের স্বাধীনতা আর থাকলো না। সরকারের লুটপাট-চুরি যাতে কোথাও প্রকাশ হতে না পারে তাই সাইবার সিকিউরিটি আইন তৈরি হয়েছে। এটা নিয়ে সবাই বিরোধিতা করেছেন। কিন্তু তারা কারো কথাই শোনেনি। সাইবার সিকিউরিটি অ্যাক্ট পাস করে জরিমানা আরও বাড়িয়েছেন। এ আইন ডিজিটাল সিকিউরিটি আইন থেকে ভয়ংকর ও নির্মম।

রিজভী বলেন, পায়ের নিচে মাটি না থাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাওয়াত না পেয়েও জি-২০ সম্মেলনে, দিল্লি ঘুরে বেড়াচ্ছেন। উনি ব্রিকসের সদস্য না, তবুর দেশের জনগণের কোটি কোটি খরচ করে সেখানে গেলেন। জি২০ সদস্য না তাও সম্মেলনে গেলেন। দাওয়াত পাক বা না পাক ছবি তুলতে তিনি যাচ্ছেন। কারণ তার পায়ের নিচে মাঠে নেই। যে কোন সময়ে নিজের খোঁড়া গর্তে পরে যাবেন। তিনি আরো বলেন, আসছে সংসদ নির্বাচন। এই নির্বাচন আবারও একতরফা করার জন্য তরিঘরি করে বিএনপি সিনিয়র নেৃতৃবৃন্দদের সাজা প্রদান করে কারাগাওে প্রেরণ করছে।

তিনি বলেন, দেশের মানুষ আজকে ডেঙ্গু জ্বরে কাঁপছেন। ওষুধ নেই, চিকিৎসা নেই। নেই অক্সিজেন। দেশে ডেঙ্গু প্রকোপের জন্য দায়ী প্রধানমন্ত্রী ও তাদের মেয়ররা। তার দেশেল মাুনষের উপরে কোন দায় নাই। তিনি শুধু আইন শৃংখলা বাহিণী ও আদালতের উপরে নির্ভর করে টিকে আছেন। সাম্প্রতিক নিয়োগে আইন শৃংখলাবাহিনীসহ প্রশাসনে সবাই ছাত্রলীগ। দেশে আর কোন ভাল শিক্ষার্থী নাই উল্লেখ করেন তিনি বলেন, এই ফ্যাসিস্ট সরকার একেবারে নগ্ন দলীয় করণ করেছে। তিনি বলেন, এই সরকার গায়েবী মামলা দিয়েছেন। এখন সেইসব মামলায় দ্রুত শাস্তি প্রদান করে কারাগারে প্রেরণ করছেন।মামলা ও হামলা করে রাজনৈতিক কর্মকাণ্ড থামানো যাবেনা।

রিজভী বলেন, মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে কারণে বিএনপি আন্দোলন করছে। তিনি বলেন বাংলাদেশের মানুষ এই সরকারকে তারা ভোট দিতে চায় না। বিএনপিকে ভোট দিতেও তিনি বলেন না। মানুষ যাতে সুষ্ঠু সুন্দরভাবে নিজের ভোট নিজে দিতে পারে সে জন্য অন্দোলন করে যাচ্ছেন। এই আন্দোলণ সফল করতে সকল নেতকর্মী ও শ্রেণি পেশার মানুষকে রাজপথে নামার আহ্বান জানান তিনি।

রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট এরশাদ আলী ঈশার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, বিএনপি জাতীয় নির্বাহী ও এসএম ওবায়দুর রহমান চন্দন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার মহানগর বিএনপির সদস্য সচিব মামুন-অর-রশীদ।

আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক শাফিকুল ইসলামস শাফিক, বজলুল হক মন্টু জেলা বিএনপি’র সদস্য গোলাম মোস্তফা মামুন ও তানজিম তান টুটুল, যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সভাপতি ও রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলামস রবি, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান সজন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজামান জনি, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আল আমিন সরকার টিুটু, মহানগর কৃষক দলের আহ্বায়ক শরফুজ্জামান শামীম, জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকার ও সদস্য সচিব আলামিনসহ মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin