নিজস্ব প্রতিবেদক: রাজশাহী-৪ বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব’র কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ। এসময়ে নেতৃবৃন্দ সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
আজ শুক্রবার (২২ অক্টোবর ) বিকেল সাড়ে পাঁচটায় রাজশাহী শাহ্ মখদুম এয়ারপোর্টের ভিআইপি লাউঞ্জে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব নেতৃবৃন্দের একটি প্রতিনিধি দল নবনির্বাচিত কার্য্য নির্বাহী পরিষদের পক্ষে এমপি এর হাতে ফুল দিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।
আনন্দ টিভি রাজশাহী প্রতিনিধি ও রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব’র সিনিয়র সভাপতি শামসুল ইসলাম ও সাধারন সম্পাদক ও দৈনিক রূপালী দেশ’র রাজশাহী জেলা প্রতিনিধি রেজাউল করিম’র এর নেতৃত্বে প্রতিনিধি দলটিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক গণকন্ঠের ব্যুরো প্রধান ও সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক স্বদেশ প্রতিদিন’র রাজশাহী ব্যুরো প্রধান আল আমিন হোসেন, কোষাধ্যক্ষ দৈনিক বিশ্ব মানচিত্র’র রাজশাহী ব্যুরো প্রধান ওদুদুজ্জামান সুবাস, নির্বাহী সদস্য দৈনিক সকালের সময়’র রাজশাহী ব্যুরো প্রধান শাহিনুর রহমান সোনা, ডেইলি ইন্ডাস্ট্রির জেলা প্রতিনিধি শাহীন সাগর, সদস্য দৈনিক বাংলাদেশ সমাচারের জেলা প্রতিনিধি জুবায়ের আলম রাজন ও দৈনিক সন্ধ্যাবাণীর রাজশাহী প্রতিনিধি জুয়েল আহমেদ।