বুধবার, ১৩ মে ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসক একজন কাজ পাগল মানুষ পবা-মোহনপুরের এমপি মিলন রাসিক ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মায়ের ইন্তেকাল রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

বাঘায় বিএনপি’র ইফতারি বিষয়ে আলোচনা সভা

  • প্রকাশ সময় শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ২৭৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজান উপলক্ষে বাঘা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর বিএনপি’র উদ্যোগে ইফতারির তারিখ নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উজ্জল, বাঘা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, আড়ানী পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম, আড়ানী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নাসির উদ্দিন, বাঘা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল-মামুনও মনিগ্রাম ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক।

আরো উপস্থিত ছিলেন বাউসা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি পলাশ সরকার, মনিগ্রাম ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম রাহুল, রাজশাহী জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক স্বপন সরকার, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন, বাঘা উপজেলা কৃষকদলের সভাপতি বিদ্যুৎ হোসেন, সাধারণ সম্পাদক হিটলার আলী মন্ডল, রাজশাহী জেলা ছাত্রদলের সহ-সভাপতি সোহেল রহমান, যুগ্ম সম্পাদক আবু সায়েম মোঃ রাজিব, বাঘা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবু আফজাল, যুগ্ম আহ্বায়ক চপল মন্ডল ও সদস্য শান্ত সূর্যসহ বাঘা উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আনোয়ার হোসেন উজ্জল বলেন, বিএনপি’র চলমান কার্যক্রমকে আরো গতিশীল এবং নেতাকর্মীদের চাঙ্গা রাখতে পুরো রমজান মাসব্যাপি ইফতার মাহফিল চলমান থাকবে। বাঘা ও চারঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা সমুহে পর্যায়ক্রমে ইফতার মাহফিল করা হবে। প্রতিটি ইফতার মাহফিলে সবাইকে উপস্থিত হয়ে চলমান আন্দোলনকে আরো বেগমান করতে নেতাকর্মীদের অনুরোধ করেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin