বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

বানভাসীদের জন্য রাবি ছাত্রদলের ত্রান সহযোগিতা প্রদান

  • প্রকাশ সময় সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ২১৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে বন্যাকবলিত পানিবন্দি মানুষের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে ত্রান সামগ্রী সহযোগিতা করা হয়েছে। সোমবার বেলা ২টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজি ভবনের সামনে থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহীর নেতৃত্বে এই ত্রান-সামগ্রী ট্রাকে করে নিয়ে রওনা দিয়েছেন তারা। তাদের সাথে একটি মেডিক্যাল টিমও রয়েছে বলে জানা গেছে।

এ সময় উপস্থিত ছিলেন রাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সর্দার জহুরুল, শফিকুল ইসলাম, আহসান হাবিব, শাকিলুর রহমান সোহাগ,মাহমুদুল মিঠু, মারুফ হোসেন ও এম এ তাহের। এছাড়াও আহ্বায়ক কমিটির সদস্য ফারুক হোসেন, আবির হাসান হিমেল,নাফিউল জীবন, আবু সাইদ ও শেখ তাকবির আহমেদ ইমন সহ বিভিন্ন হল ও অনুষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় রাহী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে তারা বর্ন্যার্তদের জন্য চাল,ডাল,চা,আটা,তেল,শুকনো খাবার, বিশুদ্ধ পানি, শিশুদের কাপড়, লাইটার, মোমবাতি ও ঔষুধ সহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিস ত্রান হিসেবে নিয়ে ওওয়ানা হয়েছেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin