রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

বায়া শিশু পরিবারে বিভাগীয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

  • প্রকাশ সময় বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১৮২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : “খেলাধুলায় গড়বো দেশ, তারুণ্যের বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে বিভাগীয় আন্তঃপ্রাতিষ্ঠানিক বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান।

বুধবার সকাল ৯টায় পবা উপজেলার বায়া সরকারি শিশু সদনে রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করা হয়।
বক্তারা বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম তরুণদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলা যেমন মাদকাসক্তি থেকে তরুণ সমাজকে দূরে রাখে, তেমনি শারীরিক সুস্থতা বজায় রাখতেও সহায়তা করে।

তারা আরও বলেন, আজকের তরুণরাই আগামী দিনের বাংলাদেশ গড়ার কারিগর। খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে একটি শক্তিশালী, সচেতন ও মানবিক প্রজন্ম গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক কামাল উদ্দিন বিশ্বাস, উপ-মহাপুলিশ মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি, আরএমপি পুলিশ কমিশনার ড. জিল্লুর রহমান এবং বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (যুগ্মসচিব) সৈয়দ মোস্তাক হাসান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগ থেকে আসা শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজসেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অংশগ্রহণে দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin