শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

বিএডিসি বীজ ডিলার এসোসিয়েশন রাজশাহী জেলার বার্ষিক সাধারণ সভা

  • প্রকাশ সময় শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএডিসি বীজ ডিলার এসোসিয়েশন রাজশাহী জেলা শাখার আয়োজনে শনিবার বার্ষিক সাধারণ সভা ম্যাংগো রিসোর্ট পার্টি হল শালবাগান রাজশাহীতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় বীজ বিপণন বিএডিসি এর যুগ্ম পরিচালক কৃষিবিদ শহিদুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন বিএডিসি বীজ ডিলার এসোসিয়েশন রাজশাহী জেলা শাখার সভাপতি আমিনুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিএডিসি পাট বীজ শাখার উপ-পরিচালক কৃষিবিদ ফজলে রব ও বীজ বিপণন শাখার উপপরিচালক এ কে এম গোলাম সারোয়ার। উপস্থিত ছিলেন আলু বীজ শাখার উপপরিচালক কৃষিবিদ হাসান তৌফিক ও বিএডিসি বীজ ডিলার এসোসিয়েশন রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। সভায় রাজশাহী জেলার বিএডিসি ডিলারদের সার বিভাজনের ক্ষেত্রে যেসব সমস্যা সৃষ্টি হচ্ছে তা সকলেই তুলে ধলে বক্তব্য রাখেন। সেইসাথে সমস্যাগুলো দ্রুততার সাথে সমাধানের জন্য কর্তৃপক্ষের নিকট অনুরোধ করেন তারা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin