নিজস্ব প্রতিবেদক: রাজশাহী তাঁতী দলের আয়োজনে শনিবার বাদ আসর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নগরীর মালোপাড়াস্থ বিএনপি দলীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদ সহ সকল অসুস্থ্য নেতাকর্মীর সুস্থতা কামনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রাজশাহী জেলা তাঁতীদলের সদস্য সচিব হাসানুজ্জামান হাসানের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন জুম্মা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সদস্য সানাউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন, রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী জেলা যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল কাদেও বকুল ও জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি সুলতান আহমেদ।
আরো উপস্থিত ছিলেন যুবদল নেতা রাজিব হোসেন ডিমপল, আব্দুল ওয়াহাব, আবুল কালাম আজাদ, সিরাজুল ইসলাম, মিলন, জীবনসহ তাঁতীদলের অন্যান্য নেতাকর্মী ও বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পয়ায়ের নেতাকর্মীবৃন্দ। নেতৃবৃন্দেও বক্তব্য শেষে দোয়া ও মোনাজাত করা হয়।