বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট

বিএনপি’র সাবেক এমপি নাদিম মোস্তফা’র কুলখানি অনুষ্ঠিত

  • প্রকাশ সময় শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ২১৭ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের দুইবারের সাবেক সংসদ সদস্য (এমপি) এডভোকেট নাদিম মোস্তফা এর কুলখানী শনিবার বাদ আসর পাঠানপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন, বিএনপি রাজশাহী মহানগরের আহ্বায়ক এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, যুগ্ম আহ্বায়ক আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, জয়নুল আবেদিন শিবলী ও জেলা বিএনপি’র সদস্য অধ্যাপক আব্দুর রাজ্জাক ও রায়হানুল আলম রায়হান।

আরো উপস্থিত ছিলেন নাদিম মোস্তফার ছোট ভাই সাঈদ হাসান, রাজশাহী মহানগর কুষক দলের আহ্বায়ক শরফুজ্জামান শামীম, জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত, মহানগর তাঁতী দলের সাবেক আহ্বায়ক আরিফুল শেখ বনি ও মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকিসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এলাকাবাসী ও আত্মীয় স্বজন। দোয়া মাহফিলে নাদিম মোস্তফার কর্মময় জীবন সম্পর্কে আলোকপাত করা হয়। আলোচনা শেষে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

উল্লেখ্য নাদিম মোস্তফা রোববার দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। এ সময়ে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। এডভোকেট নাদিম মোস্তফা ১৯৯৬ ও ২০০১ সালের সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin