রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

বিএনপি নেতা মিলনের জন্মদিন উপলক্ষে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ

  • প্রকাশ সময় সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৫০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুণর্বাসন বিষয়ক সহ-সম্পাদক রাজশাহী মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলনের গতকাল সোমবার ছিলো ৫৪তম জন্মদিন। এ উপলক্ষে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমানের নির্দেশক্রমে জাতীয়তাবাদী ছাত্রদলকে সুসংগঠিত করার লক্ষে পবা উপজেলা ছাত্রদলের উদ্যেগে প্রাথমিক সদস্য ফরম বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়।
নগরীর বিসিক এলাকায় আজ সোমবার ছাত্রদলের প্রাথমিক সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুণর্বাসন বিষয়ক সহ-সম্পাদক রাজশাহী মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন। পবা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন রাজশাহী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জনি। বিশেষ অতিথি ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি, রাবি ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহম্মেদ রাহি, সদস্য সচিব শামসুদ্দিন চৌধুরী সানিন ও রাজশাহী মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোর্তজা ফামিম।


পবা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাফিজুর রহমান হাফিজ, নওহাটা পৌর ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল কবির সজলল, কাঁটাখালী পৌর ছাত্রদলের সদস্য সচিব আবু সাঈদ আফজাল এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সহ-সভাপতি সাহান নাজমুস সাদাত,নওহাটা পৌর ছাত্রদলের আহ্বায়ক সোহেল রহমান, শাহামুখদুম থানা ছাত্রদলের আহ্বায়ক আল মেহেদী হাসান ডলার, সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জানে আলম জনি, প্রচার সম্পাদক নীরব খান তারেক।
এছাড়াও পবা উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সাদ্দাম হোসেন, হাসান আলী, লিটন আলী, গোলাম মাওলা প্রিন্স, মাসুদ রানা, খাইরুল ইসলাম, নওহাটা পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আশরাফুজ্জামান রাজন, সাকিব হাসান, আমির হামজা, আবির আহম্মেদ সুমন, মুকুল আলী, কাঁটাখালী পৌর ছাত্রদল নেতা তুষার, পবা উপজেলা ছাত্রদলের সদস্য হুমায়ন, মাহাবুর, অনন্ত ইসলাম, হাসান তারেকসহ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মিলন বলেন, বিএনপি’র চালিকাশক্তি হচ্ছে ছাত্রদল। ছাত্রদলই পারে দেশের অবস্থা ও অবস্থান পরিবর্তন করতে। অতিতে সকল রাজনৈতিক কর্মসূচীতে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করেছে। বিএনপি যতই সংকটময় মুহুর্ত পার করুক না কেন, বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের কোন মনবল হারায়নি। এই মনবলকে সম্বল করে আগামীতে সরকার পতন থেকে শুরু যেকোন ধরনের আন্দোলন সফল করতে ছাত্রদলের সাংগঠনিক সক্ষমতা আরো বৃদ্ধি করতে প্রতিটি উপজেলায় এবং পৌরসভায় ইউনিয়ন, ও ওয়ার্ড কমিটি গঠন করা প্রয়োজন। এলক্ষে আজ এই সদস্য ফরম বিতরণ করা হলো বলে জানান তিনি।
তিনি আরো বলেন, ইউনিয়ন, উপজেলা ও জেলা ছাত্রদল কমিটি এবং সর্বপরি বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এই কমিটি গঠন তদারকী করবেন। কারো কোন অভিযোগ থাকলে তা নিয়ে হট্টোগোল না করে সমঝোতার মাধ্যমে সমাধান করার পরামর্শ দেন মিলন। সেইসাথে আমাগী আন্দোলনর সকলকে রাজপাথে থাকার আহবান জানান তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin