বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

বিএনপি নেতা সাবেক মেয়র ও এমপি মিনুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা খারিজ

  • প্রকাশ সময় সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ২৫৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা ও রাসিক এর সাবেক মেয়রও সংসদ সদস্য মিজানুর রহমান মিনুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা খারিজ করা হয়েছে। মামলা আমলে নেওয়ার মতো ডিজিটাল নিরাপত্তা আইনের কোনো উপাদান এতে বিদ্যমান নেই বলে মামলা খারিজ করা হয়। রোববার মামলা দায়েরের পর ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত খারিজ করে এ আদেশ দেন। সোমবার খারিজের বিষয়টি নিশ্চিত করেছেন ঐ ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী শামীম আল আমিন।

রোববার রাজশাহী-৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের পক্ষে এই মামলা দায়ের হয়। তাঁর পক্ষে তাঁরই মালিকানাধীন এনা গ্রুপের স্টাফ অফিসার পারভেজ হোসেন ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে রাজশাহী-৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হককে শিবিরের সাবেক সভাপতি বলায় মিনুর বিরুদ্ধে এ মামলা করা হয়।

মামলায় অভিযোগ করা হয়, ১৯ জুলাই রাত ১টার সময় ও পরের দিন সকাল ৯টা ৪৫ মিনিটে প্রচারিত একটি টেলিভিশন চ্যানেলের টক শোতে মিজানুর রহমান মিনু বলেন, ‘এনামুল সাহেব বাগমারার। জীবনে ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ কিছুই করতে দেখিনি। বরং বগুড়ায় যখন পড়াশোনা করত তখন শিবিরের প্রেসিডেন্ট ছিল।’

এ ধরনের বিতর্কিত বক্তব্য দেওয়ায় রাজশাহীর বাগমারা আওয়ামী লীগ সভাপতি এমপি এনামুল হকের মানহানি ও সমাজে মর্যাদাহানি হয়েছে যা ডিজিটাল নিরাপত্তা আইনে বিচার্য।

ঐ টকশোতে মিনু আরও বলেন, ‘রাজশাহীর-১ (তানোর-গোদাগাড়ী) আসনের এমপি ওমর ফারুক চৌধুরী। তাঁকে আমি দেখেছি রাজশাহী মাদ্রাসা মাঠের স্টেজে কর্নেল ফারুকের পাশে অস্ত্র নিয়ে জনগণের দিকে তাক করা। তিনি এখন আওয়ামী লীগের এমপি।’

রাজশাহী-৫ আসনের এমপি মনসুর রহমান সম্পর্কে মিনু বলেন, ‘আমি তো মনে করতাম তিনি বিএনপি করতেন। আমাদের মন্ত্রী কবির ভাইয়ের ড্রয়িংরুমে সব সময় বসে থাকতেন প্রমোশন আর ট্রান্সফারের জন্য। এখন দেখি মনসুরও এমপি।’

রাজশাহী-৬ আসনের এমপি শাহরিয়ার আলম সম্পর্কে তিনি বলেন, ‘আরেকজন হচ্ছে চারঘাটের পররাষ্ট্র প্রতিমন্ত্রী।সে আমার সঙ্গে তদবির করতে আসছিল বিএনপি থেকে ভোট করবে। আমি বলেছি ব্যবসা করছো, করো গা। এখানে এসো না…জীবনে ছাত্রলীগ, যুবলীগ করেনি।’

ঐ টক শো প্রচারের পর তা নিয়ে রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়। চার এমপির অনুসারীরা মিনুর মন্তব্য মিথ্যা দাবি করে ফেসবুকে পোস্ট করতে থাকেন। আবার আওয়ামী লীগের কোনো কোনো নেতা-কর্মীই টক-শোর ভিডিও ক্লিপ শেয়ার করে মিনুর বক্তব্যকে সত্য বলে মন্তব্য করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin