রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের ৬ মাসের জামিন মঞ্জুর

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ৪৯৫ বার দেখা হয়েছে

 

এস.আর.ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি সেলিম ও বিচারপতি রিয়াজ উদ্দীন খানের বেঞ্চ এ রায় দেন। এর আগে জামিন চেয়ে আইনজীবীদের মাধ্যমে সোমবার হাইকোর্টে পৃথক দুটি আবেদন জমা দেন তারা। পরে মঙ্গলবার শুনানি শেষে আদালত ছয় মাসের জন্য তাদের জামিন দেন। এর আগে চারবার মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের জামিন নামঞ্জুর করেন এ মামলায় সংশ্লিষ্ট নিম্ন আদালত।

উল্লেখ্য নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে সংঘর্ষের ঘটনার পর গত ৮ ডিসেম্বর পল্টন মডেল থানায় মামলাটি করা হয়। সংঘর্ষে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হন। ঘটনার পরদিন বিএনপি ও দলের অঙ্গ সংগঠনের প্রায় ৪৫০ নেতাকর্মীকে গ্রেফতার করে ঢাকার আদালতে হাজির করা হয়।

মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশের এক দিন আগে ৯ ডিসেম্বর ভোররাত ৩টার দিকে তাদের বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় এবং ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম তাদের জামিনের আবেদন নাকচ করলে কারাগারে পাঠানো হয়। পুলিশের ওপর হামলায় দলীয় নেতাকর্মীদের উসকানি দেয়ার অভিযোগে বিএনপির এই দুই নেতাকে গ্রেফতার করা হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin