বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

বিএনপি ৯নং ওয়ার্ডের কর্মী সভা

  • প্রকাশ সময় শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ২৬৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর ৯নং ওয়ার্ড বিএনপি’র কর্মী সভা শুক্রবার বাদ আসর পাটানপাড়া ঈদগাহ মাঠের পার্শে অনুষ্ঠিত হয়। দলের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি এবং দলকে সুসংগঠিত ও গতিশীল করার লক্ষে সভায় সভাপতিত্ব করেন অত্র ওয়ার্ডের সাবেক সহ-সভাপতি আলহাজ¦ আশরাফুল আলম আশা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন।

৯নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে সভায় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সদস্য সচিব মামুন-অর- রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, জয়নাল আবেদীন শিবলী ও বজলুল হক মন্টু, ৭নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি বজলুর রহমান কচি, জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত , মহানগর তাঁতী দলের আহ্বায়ক আরিফুল শেখ বনি।

জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরফিন কনক এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ছাত্রদল রাবি শাখার আহ্বায়ক সুলতান আহম্মেদ রাহী ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ সহ মহানগর বিএনপি, অন্যান্য সদস্যগণ, বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

প্রধান অতিথি বলেন, এই সরকারের সময় শেষ। যেকোন সময়ে সরকার ক্ষমতা ছেড়ে পালাবে। শুক্রবার বাদ জুম্মা ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির পদযাত্রায় লক্ষ লক্ষ মানুষের ঢল নামে। সরকারের পেটয়া বাহিনী শুুধু চেয়ে চেয়ে দেখেছে। এখন যেখানেই বাধা সেখানেই প্রতিরোধ বলে উল্লেখ করেন তিনি। তিনি আরো বলেন, সরকারের মাথা খারাপ হয়ে গেছে। এখন আবোল তাবোল বকা শুরু করেছে। ক্ষমতা হারানোর ভয়ে প্রলাপ বকতে শুরু করেছে। সেইসাথে নেতাকর্মীদের নামে নতুন করে গায়েবী মামলা দিচ্ছে এবং আটক কওে হয়রানী করছে। বিগত দিনের মামলাগুলোর তরিঘরি করে রায় দিচ্ছে। কিন্তু এতেও শেষ রক্ষা হবেনা। এই বিনা ভোটের সরকারকে খুব দ্রুত সময়ের মধ্যে ক্ষমতা ছেড়ে পালাতে হবে বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, সরকার পতনের এক দথা আন্দোলন চলমান রয়েছে। কেন্দ্রীয় কর্মসূচীগুলো যথাযথভাবে পালন করার জন্য এবং দলকে আরো বেগমান করতে এই কমিটি গঠণ করা হচ্ছে। যারা কমিটিতে আসবেন এবং যারা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের সাথে যুক্ত, তারা সহ সাধারণ জনগণকে সম্পৃক্ত করে এক দফার আন্দোলনে ঝাপিয়ে পড়ার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। সেইসাথে আটককৃত সকল নেতৃবৃন্দের নি:শর্ত মুক্তি দাবী করেন প্রধান অতিথি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin