রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

বিএমডি কর্তৃপক্ষের সাথে ইবিএ প্রকল্পের প্রতিনিধি দলের মতবিনিময় সভা

  • প্রকাশ সময় বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ২৯০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে পরিবেশ অধিদপ্তরের বাস্তবায়নাধীন ইবিএ প্রকল্পের বরেন্দ্র এলাকার কার্যক্রম পরিদর্শন ও অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ের আয়োজনে দুপুরে অত্র প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Ms.Moon Shrestha Task Manager UNEP, Ms. Janet Bwiza Wameyo Finance and Budget officer Ecosystems Divison.

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ইবিএ প্রকল্পের ফোকাল পয়েন্ট ও তত্বাবধায়ক প্রকৌশলী আবদুল লতিফ স্লাইড এর মাধ্যমে প্রকল্পের চলমান কাজ সম্পর্কে অবহিত করেন। সভা সঞ্চালনা করেন নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান। উপস্থিত ছিলেন ইবিএ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক বেগম শাহানাজ পারভীন, ফাইনান্স ম্যানেজার ফখরুল মজিদ, উপ-পরিচালক (বায়ুমান ব্যবস্থাপনা) পরিবেশ অধিদপ্তর ও ইবিএ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আব্দুল মোতালিব, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. আবুল কাসেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও সচিব শিবির আহমেদ।

আরো উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান, শরীফুল হক, নাজিরুল ইসলাম, সুমন্ত কুমার বসাক ও শহীদুর রহমান সহ বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের সদর দপ্তর ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, ব্যবস্থাপক কৃষি, মনিটরিং অফিসার ও সহকারী প্রকৌশলীবৃন্দ।

এর আগে সকালে রাজশাহী জেলার তানোর উপজেলার তালন্দ ইউনিয়নে, বাদৈর ইউনিয়ন ও ঝিনাখোর মৌজায় বৃষ্টির পানি ধারনের জন্য বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের কর্তৃক পুনঃখননকৃত খাল পরিদর্শন করেন ইবিএ প্রকল্পের প্রতিনিধি দল।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin