বিজয় দিবসে রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের পুস্পস্তবক অর্পন
নিজস্ব প্রতিবেদক: ১৬ ডিসেম্বর মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজশাহী সিটি কলেজ হোস্টেল শহীদ মিনারে আজ বৃহস্পতিবার সকাল ৮টায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী সরকারী সিটি কলেজ এর পক্ষ থেকে সকল বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মুর্ত্তজা ফামিন। উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সহ-সভাপতি সাহান নাজমুস সাদাত, রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন, শাহমখদুম থানা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান ডলার, সদস্য সচিব মিদুল ইসলাম, যুগ্ম-আহবায়ক বিশাল রহমান, তাকাফুল ইসলাম সৈকত ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান ইসলাম রুদ্রসহ অন্যান্য ছাত্র নেতৃবৃন্দ।