বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

বিদ্রোহী প্রার্থী হওয়ায় দলীয় পদ থেকে জেবর ও মাসুমকে অব্যাহতি

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ২৯০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চলতি মাসের ১৭ তারিখ রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচনে দলের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী হওয়ায় জেবর ও মাসুমকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া দিয়েছে। মঙ্গলবার সকালে পবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি থেকে আরো জানা যায়, আসন্ন পবা উপজেলার হরিয়ান ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীর বিপক্ষে বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হওয়ায় হরিয়ান ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জেবর আলী ও সাংগঠনিক সম্পাদক মাসুম মোল্লাকে দলীয় পদ ও প্রাথমিক পদ থেকে তাদের অব্যাহতি দেয়া হয়। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে গঠনতন্ত্রের ৪৭/১১ ধারা মোতাবেক সকল পদ থেকে তাদেরকে অপসারণ করা হয়।

আরো জানা গেছে, আগামী ১৭জুলাই পবার হরিয়ান ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে মনোনয়ন প্রত্যাশি জেবর আলী ও মাসুম মোল্লা দলীয় মনোনয়ন পাননি। তারা নৌকা প্রতিকের প্রার্থী হরিয়ান ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেনকে পরাজিত করার লক্ষে এই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin