বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসক একজন কাজ পাগল মানুষ পবা-মোহনপুরের এমপি মিলন রাসিক ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মায়ের ইন্তেকাল রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

বিনোদপুর বাজার ব্যবসায়ীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

  • প্রকাশ সময় রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৩৫৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে ব্যবসাবাণিজ্য আরো বিপর্যস্ত হয়ে পরেছে। ব্যবসায়ীরা অনেকটাই কর্মহীন হয়ে পরেছে। কর্মহীন ব্যবসায়ীদের সমস্যা মোকাবিলায় বিনোদপুর বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ রোববার (২৭ জুন) বিকেল সাড়ে ৫টায় ইসলামিয়া কলেজ প্রাঙ্গনে বিনোদপুর বাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে প্রধানমন্ত্রীর এ উপহার বিতরণ করা হয়।
রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সমাগ্রী বিতরণ করেন, নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আহসানুল হক পিন্টু।
এসময় তিনি বলেন, বৈশ্বিক মহামারী করোনার ২য় ঢেউ মোকাবেলায় চলমান লকডাউনে শ্রমজীবী ও গরীব পরিবার গুলো আজ অসহায় হয়ে পড়েছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ,এইচ,এম খায়রুজ্জামান লিটনের সার্বিক তত্ত্বাবধানে এই খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা একজন মানুষও যেন না খেয়ে না থাকে এ জন্য সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে এই সহায়তা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
বিনোদপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শহিদুল ইসলাম শহিদের সভাপতিত্বে আনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মতিহার থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান ও নগর আওয়ামী লীগের সদস্য জহির উদ্দিন তেঁতু। অনুষ্ঠান সঞ্চালনা করেন, বিনোদপুর বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক আকরাম হোসেন। এর আগে নগরীর ফুলতলা এলাকায় রাজশাহী দর্জি শ্রমিক ইউনিয়নের আয়োজনে দর্জি সম্প্রদায়ের মানেুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin