নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৩০ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন রাজশাহী শাখার ত্রি-বার্ষিক নির্বাচন। এই নির্বাচনে সভাপতি পদে মোস্তাফিজুর রহমান ৫৯ এবং সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিহদন্দিতায় জাহিদ হোসেন নির্বাচিত হন। আর সভাপতি প্রতিদন্দি প্রার্থী মুখলেসুর রহমান শাহ্ পেয়েছেন ২২ ভোট।
এছাড়াও অন্যান্য পদে সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান বিনা প্রতিদন্দিতায় নির্বাচিত হন। সহ-সভাপতি পর্যায়ক্রমে আলহাজ¦ রফিকুল ইসলাম রিপন ৬৯ ও চৌধুরী মাহমুদুর রহমান ৪৬, যুগ্ম সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ আলী মুক্তা ৫৭, সাংগঠনিক সম্পাদক আলী আশরাফ রোকন৬৮, কোষাধ্যক্ষ হুমায়ুন খালেদ শিহাব ৬২ ভোট পেয়ে নির্বাচিত হন, দপ্তর সম্পাদক আনোয়ারুল আক্তার স্বপন, প্রচার সম্পাদক আখলাকুর রহমান ও সমাজ কল্যাণ সম্পাদক জাকিউর রশিদ শম্ভু বিনা প্রতিদন্দিতায় নির্বাচিত হন।
এদিকে সদস্য পদে আবু আব্বাস ৬৩, রুখশানা পারভীন ৬৪, মীর মাসুদ আলী ৬৯, আব্দুর রহিম বেনু ৫৯, রাশেদুজ্জামান রাসু ৭১, শাহাদাত হোসেন ৬২, মাহবুব আলম খোকন ৭০ ও শাকিল আহমেদ ৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ডাক্তার বিপুল প্যাডট্রিক বিশ্বাস। রাজশাহী নগরীর লক্ষ্মীপুর এলাকার সিটি ডায়গনস্টিক সেন্টারে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীন ভাবে চলে বেলা ১২ টা পর্যন্ত। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৯২জন।
এদিকে ফলাফল ঘোষনা শেষে প্রধান নির্বাচন কমিশনার বলেন, অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে এই নির্বাচিন অনুষ্ঠিত হয়। ভোটারগণ আনন্দঘন পরিবেশে ভোট প্রদান করেন। মোট ৯২ জন ভোটার তাদের ১৯জন নেতা নির্বাচন করেন। এই নেতৃবৃন্দ অত্র প্রতিষ্ঠানগুলোর হয়ে কাজ করবে বলে আশাব্যক্ত করেন তিনি।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ডা. ফারুক আহমেদ। ফলাফল ঘোষণা শেষে সকল ভোটার ও আয়োজকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন নব নির্বাচিত সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক জাহিদ হোসেন।