শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

বিপিজেএ রাজশাহী শাখার প্রতিষ্ঠাতা সদস্য টমি’র শোকসভা ও দোয়া মাহফিল

  • প্রকাশ সময় রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার প্রতিষ্ঠাতা সদস্য রবিউল আনোয়ার টমির মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রোববার আদ আসর বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার আয়োজনে নগরীর কাদিরগঞ্জস্থ বিপিজেএ রাজশাহী শাখার কার্যালয়ে দোয়া মাহফিলে টমির বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা করেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি আসাদুজ্জামান আসাদ ও সাবেক সভাপতি জাবীদ অপু।

এ সময়ে উপস্থিত ছিলেন বিপিজেএ রাজশাহী শাখার সহ-সভাপতি শহীদুল ইসলাম , সাধারণ সম্পাদক সামাদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন খান, অর্থ-সম্পাদক মিলন শেখ, প্রচার সম্পাদক আজম খান, নির্বাহী সদস্য আলী এহসান তুহিন ও রাশেদুর রহমান রাসেল ও সদস্য শরিফুল ইসলাম তোতা। এছাড়া টেলিভিশন জার্নালিস্টের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেহেদী হাসান, অর্থ-সম্পাদক মাহফুজুর রহমান রুবেল ও চিত্রসাংবাদিক শাহরিয়ার শেখ সুমুন উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মনিরুল ইসলাম।

উল্লেখ্য বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার প্রতিষ্ঠাতা সদস্য রবিউল আনোয়ার টমি ১৮ সেপ্টেম্বর সমবার বিকেল পৌনে ৪টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin