বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

বিভাগীয় তারুন্যের সমাবেশ সফল করতে প্রস্তুতিমূলক সভা

  • প্রকাশ সময় শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ২৫১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী ১৯ শে জুন রাজশাহী ও রংপুর বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে শনিবার বিকেলে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী সংসদীয় আসন-৩ (পবা-মোহনপুর) এর যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুর্নবাসন বিষয়ক সহ-সম্পাদক রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন। সভায় জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান স্বজনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন।

এছাড়াও জেলা বিএনপির সদস্য শাহজাহান আলী ও আব্দুর রাজ্জাক, পবা উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম ও আলমগীর হোসেন, নওহাটা বিএনপির যুগ্ম আহবায়ক মফিজ উদ্দিন, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক লতিফুর রহমান সাগর, রবিউল ইসলাম কুসুম, কে এইচ রানা শেখ, জেলা যুবদলের সদস্য মোজাফফর হোসেন মুকুল ও ইফতে খাইরুল ইসলাম ডনি ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরেফিন কনক। সভা পরিচালনা করেন সুলতান আহমেদ। সভায় পবা-মোহনপুর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin