নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের আয়োজনে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ২০২৩-২৪ অর্থবছরের নির্দেশনা অনুযায়ী গণশুনানী অনুষ্ঠিত হয়। বুধবার বেলা সাড়ে ১২টায় রাজশাহী বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের কনফারেন্স রুমে গণশুনানীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব খায়রুল কবীর মেনন। এসময় তিনি পাসপোর্ট ও ভিসার সমস্যায় ভুক্তভোগীদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জনগণের দোরগোড়ায় সহজে সরকারী সেবা পৌঁছে দেয়াই হচ্ছে মুল লক্ষ্য। এজন্য তিনি মাঠ পর্যায়ে ভুক্তভোগীদের সমস্যার কথা শুনছেন এবং সমস্যা সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন বলে উল্লেখ করেন। তিনি বলেন, পাসপোর্ট ও ভিসা অফিসের সেবা প্রদানকারীদের জনবলের অভাব রয়েছে। এই জনবল বৃদ্ধি করলে সমস্যার সমাধান হবে বলে আশা করেন তিনি । এসময় রাজশাহী বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপ-পরিচালক মাহবুবুর রহমানসহ পাসপোর্টের সমস্যায় ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন।