শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী সিল্ক পুনরুদ্ধারে ব্র্যাকের অংশগ্রহণ চাইলেন ভূমিমন্ত্রী মিনু রাজশাহীতে গুটি আম পাড়া শুরু রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে: ভূমিমন্ত্রী মিনু এগার দলীয় জোট অযথা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: এমপি মিলন চারঘাট উপজেলার চলমান খাল পুনঃখনন পরিদর্শন করলেন জেলা প্রশাসক রাজশাহীতে সড়ক পরিবহন গ্রুপের মরনোত্তর চেক প্রদান বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সভা রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা

বিভাগ পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে রাসিকের বালক দল

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৩৯৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের (বালক অনুর্ধ্ব-১৭) রাজশাহী বিভাগীয় পর্যায়ে ফাইনালে উন্নীত হয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন বালক দল। রাজশাহী সিটি কর্পোরেশন দল ট্রাইবেকারে ৭-৬ গোলে নওগাঁ জেলা দলকে পরাজিত করে ফাইনালে উঠেছে। আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে রাজশাহী সিটি কর্পোরেশন ও নওগাঁ জেলা দলের মধ্যে সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
রাজশাহী বিভাগীয় প্রশাসনের আয়োজনে গত ২৪ আগস্ট বিভাগীয় পর্যায়ে বঙ্গবন্ধু-বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ( বালক ও বালিকা-অনুর্ধ্ব-১৭) উদ্বোধন হয়। এরমধ্যে বালক (অনুর্ধ্ব-১৭) তে বিভাগীয় পর্যায়ে মোট ৯টি ফুটবল দল অংশগ্রহণ করেছে। গ্রুপ পর্যায়ে প্রতিটি খেলায় জয় লাভ করে রাজশাহী সিটি কর্পোরেশন দল ফাইনালে উন্নীত হয়েছে। ফাইনাল খেলা আগামী ২৮ আগস্ট বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।
রাজশাহী সিটি কর্পোরেশন বালক (অনুর্ধ্ব-১৭) দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন রাজশাহী সিটি কর্পোরেশনের ক্রীড়া কর্মকর্তা শ্যামল পারভেজ শিমুল। ম্যানেজারের দায়িত্বে আছেন নাজমীর আহম্মেদ আমান।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin